এক্সপ্লোর

কোচ পদের জন্য মিকি আর্থারকে নতুন করে আবেদন করতে বলল পাক ক্রিকেট বোর্ড

বিশ্বকাপের আগে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি দলের অধিনায়ক বদল না করলেও টেস্টে সরফরাজের হাত থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।

করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মিকি আর্থারের চুক্তি ছিল তিন বছরের। পাক দলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে সেই চুক্তিও। তবে মিকি আর্থার পাক দলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের সঙ্গে দেখা করে কোচ থাকার কথাও নাকি জানিয়েছেন মিকি। সূত্রের খবর বোর্ডের তরফে তাঁকে নতুন করে আবেদন পত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, এই সপ্তাহের শুরুতেই লন্ডনে পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠক করেছেন মিকি আর্থার। এহসান মালিকের অনুরোধে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানও। তিন জনের দীর্ঘ বৈঠক হয়। সেখানে পাকিস্তান দলের সঙ্গে জুড়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মিকি। বোর্ড কর্তাদের তরফে জানানো হয়েছে, বিগত তিন বছরে দলের পারফর্ম্যান্সের মূল্যায়ন করা হবে। বিশ্বকাপে পাক দলের পারফর্ম্যান্সও সেখানে গুরুত্ব সহকারে দেখা হবে। এরপর কোচ হিসেবে কাজ করতে চাইলে মিকি আর্থারকে নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে।

আইসিসি বৈঠকের জন্যই ইংল্যান্ডে রয়েছেন দুই পাক বোর্ড কর্তা। তার ফাঁকে মিকির সঙ্গে বৈঠক করার জন্য সময় বার করে নেন তাঁরা। যদিও মিকি আর্থারকেই কোচ করা হবে কিনা সেবিষয়ে এখনই পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্তের কথা জানাননি তাঁরা।

প্রসঙ্গত, দেশে ফিরে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও জানিয়েছেন তিনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করছেন না। এমন কোনও ভাবনাও তাঁর মাথায় আসেনি। এমনকি বিশ্বকাপে পাকিস্তানের পারফর্ম্যান্সকেও ভালোর সূচকেই রেখেছেন সরফরাজ। যদিও তাঁরই সতীর্থ  ইমাদ ওয়াসিম ভিন্ন মত পোষণ করেছেন। তাঁর মতে পাকিস্তানের পারফর্ম্যান্স একেবারেই প্রত্যাশাজনক হয়নি। পাক দলের শেষ চারে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন তিনি। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি দলের অধিনায়ক বদল না করলেও টেস্টে সরফরাজের কাছ থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget