এক্সপ্লোর

বিশ্বকাপে যোগ্যতা অর্জনে তৈরি পাকিস্তান, দাবি আজহার আলির

আবু ধাবি: ২০১৯ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে তৈরি পাকিস্তান। একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর এমনটাই দাবি করলেন পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক আজহার আলি। তাঁর বক্তব্য, ‘এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার জন্য আমাদের হাতে আর এক বছর আছে। এই সময়ের মধ্যে খেলায় উন্নতি করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে ৩-০ জয় পাওয়ায় এই মুহূর্তে একদিনের র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে পাকিস্তান। অন্যদিকে, সিরিজ হেরে ৯ নম্বরে নেমে গিয়েছে ক্যারিবিয়ানরা। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়া আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে প্রথম সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই আট দলের বাইরে নীচের সারিতে থাকা চারটি দল এবং আইসিসি-র সহযোগী সদস্য ৬টি দলকে নিয়ে যোগ্যতা অর্জন পর্ব হবে। সেখান থেকে দুটি দল বিশ্বকাপে সুযোগ পাবে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে একদিনের ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহী ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডও আজহার আলির দলকে হারিয়ে দিয়েছে। ফলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াবে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। আজহার আলির মতে, তাঁদের এই দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন। ফলে তাঁরা অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget