এক্সপ্লোর

দুর্নীতি দমন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে সাসপেন্ড উমর আকমল

পিসিবি জানিয়ে দিয়েছে, দুর্নীতি দমন শাখার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট বিষয়ক কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।

করাচি: দুর্নীতি দমন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার দায়ে উমর আকমলকে সাসপেন্ড করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার ঠিক আগেই সাসপেন্ড হওয়ায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে পারবেন না আকমল। পিসিবি জানিয়ে দিয়েছে, দুর্নীতি দমন শাখার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট বিষয়ক কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। ঠিক কী ধরনের নিয়ম লঙ্ঘন করেছেন এই ক্রিকেটার, সে বিষয়ে কিছু জানায়নি পিসিবি। তবে জানিয়ে দেওয়া হয়েছে, আকমলের পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে কোয়েটা। পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি-র দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মের ৪.৭.১ ধারা লঙ্ঘন করার দায়ে উমর আকমলকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে। পিসিবি-র দুর্নীতি দমন শাখা তদন্ত শেষ না করা পর্যন্ত তিনি কোনওরকম ক্রিকেট বিষয়ক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যেহেতু তদন্ত শুরু হয়েছে, সেই কারণে এখন এ বিষয়ে কোনও মন্তব্য করবে না পিসিবি। পাকিস্তান সুপার লিগে উমর আকমলের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য আবেদন জানাতে পারবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।’ গত বছর গ্লোবাল টি-২০ কানাডা লিগ চলাকালীন আকমল অভিযোগ করেন, তাঁর কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব আসে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার কর্তাদের বিষয়টি জানান তিনি। তবে এবার তিনি নিজেই দুর্নীতির দায়ে সাসপেন্ড হলেন।

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget