এক্সপ্লোর

India Vs Australia, Gabba Test: ‘অস্ট্রেলিয়ায় এত সাহসী এশিয়ার দল এর আগে দেখিনি!’ ভারতের জয়ে উচ্ছ্বাস পাক ক্রিকেটার ও সমর্থকদের

মাঠে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে ভারতের সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। অস্ট্রেলিয়াকে তাদের ঘরেই পরপর দুবার হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের পর সমগ্র ক্রিকেট বিশ্বই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। ক্রিকেট অনুরাগী ও খেলোয়াড়রা ভারতকে অভিনন্দন জানাচ্ছেন। বাদ পড়েনি পাকিস্তানও।

নয়াদিল্লি:  মাঠে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে ভারতের সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। অস্ট্রেলিয়াকে তাদের ঘরেই পরপর দুবার হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের পর সমগ্র ক্রিকেট বিশ্বই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। ক্রিকেট অনুরাগী ও খেলোয়াড়রা ভারতকে অভিনন্দন জানাচ্ছেন। বাদ পড়েনি পাকিস্তানও। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মাঠে পাকিস্তানের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। কিন্তু আপাতত সেই লড়াইকে পিছনে ফেলে ভারতের অজি-বধের আনন্দ উপভোগ করছেন পাক ক্রিকেটাররাও। পাক সমর্থকরাও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেছেন, প্রথম ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পরও ভারতের এই সিরিজ জয় অন্য দলগুলির কাছেও প্রেরণা হয়ে থাকবে। এ ধরনের সাহসী, নির্ভীক ও দুর্দান্ত এশিয় দল এর আগে দেখিনি। আক্রমের ট্যুইট, ক্ল্যাস অফ টাইটানস। শুধু মাত্র ভারতের।  দেখুন ভারতীয় দলের প্রশংসা করে ঠিক কী বলেছেন প্রাক্তন পাক কিংবদন্তী ফাস্ট বোলার- তাঁর ট্যুইট- অবিশ্বাস্য টেস্ট ও সিরিজ জয়। অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে ভারতের মতো সাহসী, নির্ভীক ও দুর্দান্ত এশিয় দল এর আগে দেখিনি। কোনও প্রতিকূলতাই ওদের আটকাতে পারেনি। প্রথমসারির খেলোয়াড়রা চোট পেয়েছে। তারপরও ৩৬ রানে অলআউট হয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জিতেছে। অন্যদের কাছেও এটা প্রেরনার। কুর্ণিশ ভারত।
চলতি শতকের প্রথম দশকে তাঁর আগুনে গতিতে বারেবারেই ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করলেন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। ভারতের অবিস্মরণীয় সিরিজ জয়ের পরই অভিনন্দন জানান তিনি। টেস্ট সিরিজে ভারতের এভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ জয়ে আপ্লুত শোয়েব। তাঁর ট্যুইট- ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পরও সিরিজ জয়! আসাধারণ!
বহু পাক ক্রিকেট অনুরাগীও টিম ইন্ডিয়াকে সমর্থন করে ট্যুইট করেন। আর খেলার মাঠে একটা জয়ই যেন কাঁটাতারের দুই পারের ক্রিকেট অনুরাগীদের একাকার করে দিয়েছে।  দেখে নেওয়া যাক পাক সমর্থকদের কিছু ট্যুইট-
একটা সময় পাকিস্তানের ট্যুইটারে ট্রেন্ড হচ্ছিল, ‘কনগ্র্যাচুলেশনস ইন্ডিয়া’।
কামরান আকমল ও দানিশ কানেরিয়ার  মতো পাক ক্রিকেটারও ভারতীয় দলের এই দুরন্ত সাফল্যের প্রশংসা করেছেন।
সবটা দেখে মনে হচ্ছে, ভারত ও পাক দলের খেলোয়াড়দের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকে। মাঠের বাইরে একে অপরের পারফরম্যান্সের কদর করতে বিন্দুমাত্র কসুর করেন না তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget