এক্সপ্লোর

Paris Olympics 2024: অভিষেক অলিম্পিক্সেই দুরন্ত শুরু লক্ষ্যর, প্রথম ম্য়াচেই স্ট্রেট গেমে হারালেন প্রতিদ্বন্দ্বীকে

Lakshya Sen: প্রথম ম্য়াচে লক্ষ্যর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩৭ বছরের কেভিন কর্ডন। তারুণ্যের সামনে প্রথম গেমের শুরু থেকেই ধুঁকছিলেন গুয়াটেমালার ৩৭ বছরের শাটলার।

প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে (Paris Olympics 2024) প্রথমবার খেলতে নেমেছেন। আর নেমেই নিজের জাত চেনাচ্ছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কেন তাঁকে পদক জয়ের অন্য়তম দাবিদার মনে করা হচ্ছে, তা প্রথম ম্য়াচেই বুঝিয়ে দিলেন উত্তরাখণ্ডের এই তরুণ শাটলার। প্রথম ম্য়াচেই স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিলেন ২২ বছরের তরুণ। পুরুষদের সিঙ্গলস বিভাগে লক্ষ্য জয় ছিনিয়ে নিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। মাত্র ৪২ মিনিটেই ম্য়াচ জিতে যান লক্ষ্য। ২৯ তারিখ দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে খেলতে নামবেন লক্ষ্য সেন। 

এদিন প্রথম ম্য়াচে লক্ষ্যর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩৭ বছরের কেভিন কর্ডন। তারুণ্যের সামনে প্রথম গেমের শুরু থেকেই ধুঁকছিলেন গুয়াটেমালার ৩৭ বছরের শাটলার। লক্ষ্য একপ্রকার দাঁড়াতেই দেননি কেভিনকে প্রথম গেমে। ২১-৮ ব্য়বধানে সহজেই জয় ছিনিয়ে নেন বার্মিংহ্য়াম কমনওয়েলথে সোনাজয়ী লক্ষ্য। দ্বিতীয় গেমে অবশ্য কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন কেভিন। একসময়ে ১৬-২০ ব্যবধানে পিছিয়েও ছিলেন ভারতের তরুণ শাটলার। কিন্তু  সেখান থেকেই দুরন্ত কামব্যাক করেন লক্ষ্য। ২২-২০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার।

এদিকে, মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ২২ বছরের এই তরুণী শ্যুটার। সেরা আটজন ফাইনালে রবিবার প্রতিদ্বন্দ্বীতা করতে নামবেন। ভারতীয় সময় বিকেল ৩.৩০টায় ফাইনালে নামবেন মানু।

ফাইনালে ওঠার পথে মানু স্কোর করেছিলেন ৫৮০। তিনি তিন নম্বরে ছিলেন। প্রথম স্থানে শেষ করেছেন হাঙেরি ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে জিন ইয়ে ওহ। দুজনেই ৫৮২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের মানু ভাকের। ভারতের আরেক মহিলা শ্যুটার রিদম সাঙ্গওয়ান ছিলেন যোগ্যতা অর্জন পর্বে ৫৭৩ স্কোর করেছেন। তিনি প্রথম আটে জায়গা করে নিতে পারেননি।

দক্ষিণ কোরিয়া মার্চ পাস্টে এলে মাইকে প্রথমে ফরাসি ভাষায় ঘোষণা করা হয়, 'রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।' পরে ইংরেজিতে তর্জমা করে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' যা আদতে উত্তর কোরিয়ার সরকারি নাম!  উত্তর কোরিয়াকে সরকারিভাবে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়াকে বলা হয় 'রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।

আরও পড়ুন: সিরিজের প্রথম ম্য়াচেই অর্ধশতরান সূর্যকুমারের, বড় রান বোর্ডে তোলার পথে ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget