এক্সপ্লোর

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদকের খাতা খুলল ভারত, শ্যুটিংয়ে ব্রোঞ্জ মানু ভাকেরের

Paris Olympics: যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতলেন। ২২১.৭  স্কোর করে ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে নিলেন মানু।

প্যারিস: এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন মানু ভাকের। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মানু ভাকের। প্রথম মহিলা শ্যুটার ভারতের, যিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতলেন। ২২১.৭  স্কোর করে ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে নিলেন মানু। সোনা ও রুপো জিতলেন কোরিয়ার ২ শ্যুটার। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু'নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। সোনাজয়ী কোরিয়ার শ্যুটার ওহ ইও জিন ২৪৩.২ স্কোর করেন। যা অলিম্পিক্সের মঞ্চে বিশ্বরেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার কিম ইয়ে জি ২৪১.৩ স্কোর করেন। 

জন্ম হরিয়ানার ঝাজ্জরে। শ্যুটিং নয় বক্সিং আর কুস্তির জন্যই যে জায়গা বিখ্যাত। ছোটবেলায় কিন্তু টেনিস, বক্সিং আর স্কেটিংই ছিল ধ্যানজ্ঞান। কিন্তু ১৪ বছর বয়সে বদলে গেল সবকিছু। ভালবেসেই হাতে তুলে নেওয়া পিস্তল। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। টিন এজ থেকেই সাফল্যের শৃঙ্গে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জেতেন শ্যুটিং বিশ্বকাপে। ২০১৮ কমনওয়েলথ গেমস ও ২০২২ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন সোনা। টোকিও অলিম্পিক্স থেকে ফিরতে হয়েছিল খালি হাতে। সাফল্য এল প্যারিসে। যদিও মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল মানুর। যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে ফাইনালে যে আটজন জায়গা করে নিয়েছিল। সেখানে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মানু। ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই।

ফাইনালের শুরু থেকে দশের কম স্কোর করছিলেন মানু। ফলে কিছুটা চাপ বাড়ছিল। শুরুতেই প্রায় সাতটি শটে দশের কম স্কোর করেন। ৯.৫ স্কোরও করেছিলেন একটি শটে। প্রথম স্টেজ একেবারেই ভাল যায়নি মানুর। তবে দ্বিতীয় স্টেজে নিজের পারফরম্য়ান্স আরও উন্নতি করেন। শেষ দুটো শটে মানুর থেকে অনেকটাই ভাল শট মারেন। কিম ইয়েজি শেষ শটে ১০.৫ স্কোর করেন, সেখানে শেষ শটে মনু স্কোর করেন ১০.৩। সেখানেই পিছিয়ে যান রুপোর লড়াই থেকে। 

এদিকে মানুর পদক জয়ের দিনেই ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছলেন রমিতা জিন্দাল। এক নয় অবশ্য দুই দুই ভারতীয় শ্যুটারের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু যেখানে রমিতা শেষের দিকে দুরন্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছলেন, সেখানে শেষ রাউন্ডে ভরাডুবি এলাভেনিল ভালারিভানের। চূড়ান্ত হতাশ করলেন তিনি।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget