এক্সপ্লোর

Paris Olympics: রবিবারই কি আসছে ভারতের প্রথম অলিম্পিক্স পদক? ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকের

Paris Olympics 2024: ফাইনালে ওঠার পথে মানু স্কোর করেছিলেন ৫৮০। তিনি তিন নম্বরে ছিলেন। প্রথম স্থানে শেষ করেছেন হাঙেরি ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে জিন ইয়ে ওহ।

প্যারিস: অলিম্পিক্সে প্রথম পদক জয়ের সম্ভাবনা বাড়ল ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মানু ভাকের। ছেলেরা শ্যুটিংয়ে হতাশ করেছিল। তবে মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ২২ বছরের এই তরুণী শ্যুটার। সেরা আটজন ফাইনালে রবিবার প্রতিদ্বন্দ্বীতা করতে নামবেন। ভারতীয় সময় বিকেল ৩.৩০টায় ফাইনালে নামবেন মানু।

ফাইনালে ওঠার পথে মানু স্কোর করেছিলেন ৫৮০। তিনি তিন নম্বরে ছিলেন। প্রথম স্থানে শেষ করেছেন হাঙেরি ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে জিন ইয়ে ওহ। দুজনেই ৫৮২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের মানু ভাকের। ভারতের আরেক মহিলা শ্যুটার রিদম সাঙ্গওয়ান ছিলেন যোগ্যতা অর্জন পর্বে ৫৭৩ স্কোর করেছেন। তিনি প্রথম আটে জায়গা করে নিতে পারেননি।

টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে মানুর পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। তাই এবার বেশ সতর্ক ছিলেন তিনি। এদিন ছয়টি সিরিজে মানু ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ ও ৯৬ স্কোর করেন। ৬০টি শটের মধ্যে ২৭টি ইনার টেনে। আগের বার যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড থেকে ছিটকে স্বপ্নভঙ্গ হয়েছিল মানুর। এবার ফাইনালে উঠে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন এই তরুণী। এদিন তৃতীয় স্থানে থেকে ফাইনালে ওঠা মানু আগামীকালও তৃতীয় স্থান যদি ন্যূনতম ধরে রাখতে পারেন, ব্রোঞ্জ কিন্তু পাকা হয়ে যাচ্ছে। 

এদিকে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানেই বিতর্ক। অলিম্পিক্সকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অভিনব। স্যেন (Siene) নদীর উপরে নৌকায় চড়ে প্যারেড করেন বিভিন্ন দেশের প্রায় সাত হাজার অ্যাথলিট। আর সেই সময়ই বিপত্তি। দক্ষিণ কোরিয়া মার্চ পাস্টে এলে মাইকে প্রথমে ফরাসি ভাষায় ঘোষণা করা হয়, 'রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।' পরে ইংরেজিতে তর্জমা করে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' যা আদতে উত্তর কোরিয়ার সরকারি নাম!  উত্তর কোরিয়াকে সরকারিভাবে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়াকে বলা হয় 'রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় হতাশা প্রকাশ করেন। অলিম্পিক্সের উদ্যোক্তাদের এই বিরাট ভুলের জন্য হইচই পড়ে গিয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। আইওসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষমাপ্রার্থনা করে একটি পোস্ট করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget