এক্সপ্লোর

Olympics 2024: প্যারিসেও লুপে বাজবে 'চক দে ইন্ডিয়া', উড়বে তেরঙ্গা, ভারতীয় হকি নিয়ে আশাবাদী মনপ্রীত

Olympics Player Manpreet Singh Interview: ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। চতুর্থ স্থান অধিনায়ক করেছিল ভারতের মেয়েরা।

নয়াদিল্লি: ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে (Tolyp Olympics 2020) ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। মনপ্রীত সিংহ। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক আসন্ন প্যারিস অলিম্পিক্সের আগেও আশাবাদী। এবার ভালোবাসার শহরেও ভারতীয় হকির 'চক দে ইন্ডিয়া' ধুন শোনা যাবে। প্যারিসেও লুপে বাজবে শাহরুখের বিখ্যাত ছবির গান। ডায়াসে উড়বে তেরঙ্গা। এক সাক্ষাৎকারে মনপ্রীত বলেন, ''টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর আমাদের হকি দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। দল আগামী অলিম্পিক্সের জন্য গত চারবছর ধরে প্রস্তুত হয়েছে। এই মুহূর্তে দলের প্রত্যেকে ফিটনেস ও স্ট্রেংথে বেশি গুরুত্ব দিয়েছে। বিভিন্ন প্রো লিগে অংশ নিচ্ছে ভারতীয় দল যাতে বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা।''

প্যারিসের আবহাওয়া, পরিস্থিতি কি সমস্যায় ফেলবে? মনপ্রীত বলছেন, ''টোকিওর যেমন পরিবেশ ছিল, প্যারিসের পরিবেশটা একটু আলাদা থাকবে। এছাড়াও এবার প্রচুর সমর্থক থাকবেন। আগের বার সমর্থক ছিল না স্টেডিয়ামে। আমরা ইউরোপে খেলেছি ইউরোপের অনেক সেরা দলের সঙ্গে। আমরা শুধু নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। প্রতিটা ম্য়াচে নিজেদের সেরা পারফরম্য়ান্স করার চেষ্টা করব।''

৩২ বছরের মনপ্রীত দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দলের অংশ। ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে খেলেছিলেন মনপ্রীত। এরপর ২০১৬, ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলেছিলেন মনপ্রীত। ২০১৭ সালে এশিয়া কাপ জয়ে ভারতের নেতৃত্বভার সামলেছিলেন মনপ্রীত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alfa Hockey ( India) (@alfahockey)

২০২০ টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে ৫-৪ গোলে জয়ের পর ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সের পর প্রথমবার হকিতে পদক পায় ভারত। 

গত বছর হাংঝাউ এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় হকি দল। এরপরই প্যারি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলে ভারত। মনপ্রীতের চতুর্থ বার এই টুর্নামেন্টে খেলতে নামা হবে। তাঁর স্ত্রী বলছেন, ''আমরা সবাই খুব উত্তেজিত। চতুর্থ বারের জন্য মনপ্রীত অলিম্পিক্সের মত সম্মানজনক মঞ্চে খেলতে নামবে। যেই খেলাটা ওঁ এত ভালবাসে। সেখানে সবসময় নিজের সেরাটা দিতে চাই। আমাদের গোটা পরিবার ওঁর জন্য খুশি।"

সেরা শিরোনাম

NZ vs IND Live: কামব্য়াকে অনবদ্য পন্থ, হাঁকালেন সেঞ্চুরি, ৩০০-র গণ্ডি পার করল ভারতের লিড, রান পেরল ৭০০
কামব্য়াকে অনবদ্য পন্থ, হাঁকালেন সেঞ্চুরি, ৩০০-র গণ্ডি পার করল ভারতের লিড, রান পেরল ৭০০
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget