এক্সপ্লোর

Paris Olympics: কেরিয়ারের সায়াহ্নে বারবার ভোগাচ্ছে চোট, প্যারিস অলিম্পিক্সেই কি 'শেষ' নাদাল, মারের?

Rafael Nadal And Andy Murrey: যার জন্য একাধিক টুর্নামেন্ট, গ্র্যান্ডস্লাম থেকেও সরে দাঁড়াতে হয়েছে নাদাল ও মারেকে। সঙ্গে বয়সও একটা কারণ। নাদাল ৩৮ ও মারে ৩৭।

প্যারিস: ক্রীড়াবিদদের সঙ্গে চোট আঘাত জড়িয়েই থাকে। আর তার জন্যই খেলার দুনিয়ার টিকে থাকার লড়াইটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। টেনিসে দু কিংবদন্তি প্লেয়ারের সঙ্গেও তেমনটাই হচ্ছে। একজন রাফায়েল নাদাল ও আরেক জন অ্যান্ডি মারে। প্রথম জন অবশ্য সাফল্যের নিরিখে অনেকটাই এগিয়ে দ্বিতীয়জনের থেকে। কিন্তু গত কয়েক বছরের দুজনকেই সমানভাবে ভাবিয়েছে তাঁদের চোট সমস্যা। যার জন্য একাধিক টুর্নামেন্ট, গ্র্যান্ডস্লাম থেকেও সরে দাঁড়াতে হয়েছে নাদাল ও মারেকে। সঙ্গে বয়সও একটা কারণ। নাদাল ৩৮ ও মারে ৩৭। আর বেশিদিন হয়ত টানতে পারবেন না, ভাল মতই জানেন দুজনেই। আসন্ন প্য়ারিস অলিম্পিক্সই কি তবে শেষ বড় কোনও টুর্নামেন্ট হতে চলেছে ২ টেনিস তারকার?

দীর্ঘদিন ধরেই গ্র্যান্ডস্লামের বাইরে নাদাল। কোমড়ের নীচে চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন স্প্য়ানিশ টেনিস মায়েস্ত্রো। ফরাসি ওপেনে খেলতে পারেননি নাদাল। লাল সুরকির কোর্টে তিনিই এখনও সম্রাট। নিজের ২২টি গ্র্যান্ডস্লামের মধ্যে ১৪টি জিতেছেন লাল মাটির কোর্টেই। ফলে প্য়ারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করছেন রাফা। কিছুদিন আগে নিজেও জানিয়েছিলেন যে প্যারিস অলিম্পিক্সের পরই কিছু সিদ্ধান্ত নিতে পারেন নিজের কেরিয়ার নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদাল বলেছিলেন, ''আমার শরীর আমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গত ২ বছরে। এমনও হয় যে আমি সকালে একদিন উঠে আমার মনে হয় যেন সাপ আমাকে কামড়েছে। আরেক দিন মনে হয় বাঘের কামড় খেয়েছি। অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়।'' উল্লেখ্য, গত বছরের শুরু থেকে অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মাত্র ১৬টি ম্যাচেই খেলতে নামতে পেরেছেন নাদাল।

মারের ক্ষেত্রেও ছবিটা অনেকটা এমনই। ব্রিটেনের এই টেনিস তারকাই একমাত্র যিনি অলিম্পিক্সের মঞ্চে দুবার সোনা জিতেছেন। তিনিও জানিয়ে দিয়েছেন যে অলিম্পিক্সের পরই হয়ত টেনিসের ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেবেন। ২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন মারে। কেরিয়ারে তিনটি গ্র্যান্ডস্লামও জিতেছেন এই ব্রিটিশ টেনিস প্লেয়ার।

এদিকে এবারের অলিম্পিক্সে টেনিসে নজর থাকলে কার্লেজ আলকারাজের ওপর। স্পেনেট এই তরুণ টেনিস তারকা ইতিমধ্য়েই চারটি গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন মাত্র একুশ বছর বয়সে। কিছুদিন আগেই সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে উইম্বলডন ফাইনালে হারিয়ে দেন তিনি। গত বছর উইম্বলডন ফাইনালেও জোকারকে হারিয়েছিলেন আলকারাজ।

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget