এক্সপ্লোর

Paul Valthaty Retirement: আংশিক দৃষ্টিশক্তি নিয়ে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন, ক্রিকেটকে বিদায় পল ভ্যালথাটির

Paul Valthaty: কিন্তু পরবর্তী সময় নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি। অবশেষে আজ ৩৯ বছরের এই ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সেই বিষয়ে জানিয়েওছেন তিনি।

নয়াদিল্লি: প্রথম শ্রেণির ক্রিকেটকে (First Class Cricket) বিদায় জানালেন পল ভ্যালথাটি (Paul Valthaty)। আইপিএলে যাঁরা নজর রাখেন, তাঁদের কাছে এই নাম একেবারেই নতুন নয়। টুর্নামেন্টে নিজের অভিষেক মরসুমেই শতরান হাঁকিয়েছিলেন। শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটে। কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পাঞ্জাব কিংস) জার্সিতে খেলতে নেমে সিএসকের বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলেছিলেন ২০১১ মরসুমে। যা তাঁকে লাইমলাইটে এনে দেয়। ২০১৩ সালে পঞ্জাব তাঁকে ছেড়ে দেওয়ার পর রাজস্থান রয়্যালসের জার্সিতেও আইপিএলে খেলেছেন। কিন্তু পরবর্তী সময় নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি। অবশেষে আজ ৩৯ বছরের এই ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সেই বিষয়ে জানিয়েওছেন তিনি। উল্লেখ্য, ২০০২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সময় চোখে আঘাত পান ভ্যালথাটি। কিউয়ি বোলারের বাউন্সার চোখে লাগে তাঁর। দৃষ্টিশক্তি আংশিকভাবে হারাতে হয় তাঁকে। যদিও তারপরও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজর কেড়েছিলেন তিনি। 

নিজের বিবৃতিতে ভ্যালথাটি জানিয়েছেন, ''আমি খুব ভাগ্যবান ও খুব গর্বিতও বটে যে আমার কেরিয়ারে আমি একাধিক দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। যা বড় চ্যালেঞ্জ হলেও আমি সবসময় তা উপভোগ করেছি। চ্যালেঞ্জার্স ট্রফিতে ইন্ডিয়া ব্লু, অনুর্ধ্ব ১৯ জাতীয় দল, মুম্বই সিনিয়র দল এবং বিভিন্ন বয়স গ্রুপের দলে খেলেছি। এই সুযোগে আমি বিসিসিআই এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই সবসময় আমার পাশে থাকার জন্য। আমি আইপিএলকেও ধন্যবাদ জানাব। আমি ধন্যবাদ জানাই রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসকে যারা আমাকে এত বড় সুযোগ করে দিয়েছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়েই আমি প্রথম মুম্বইয়ের ক্রিকেটার ও চতুর্থ ভারতীয় হিসেবে আইপিএলে শতরান করি।'' 

ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দলে রয়েছেন একজন নবাগত স্পিনারও। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। সেই ম্যাচে অশ্বিন একাই ১২ উইকেট তুলে নিয়েছিলেন। তাই দ্বিতীয় টেস্টে একজন স্পিনার অতিরিক্ত দলে অন্তর্ভূক্তি করাল ক্যারিবিয়ানরা। 

ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। ২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget