এক্সপ্লোর

বেটিং, গড়াপেটা রুখতে উপযুক্ত ব্যবস্থা না থাকার অভিযোগ, আইপিএল-এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা

চেন্নাই: বিসিসিআই-কে এবারের আইপিএল আয়োজন না করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। আইপিএস অফিসার জি সম্পতকুমার এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, আইপিএল-এ ম্যাচ গড়াপেটা ও বেটিং রোখার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারেনি বিসিসিআই। তাই আইপিএল হওয়া উচিত নয়। আজ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এ সেলভমের বেঞ্চ বলেছে, ‘আবেদনকারীর উদ্বেগ সত্যি। কিন্তু ম্যাচ গড়াপেটা সহ অন্যান্য অপরাধের আশঙ্কা আছে বলে কীভাবে খেলা বন্ধ করে দেওয়া যায়? ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন সহ অনেক আইন আছে। কিন্তু তারপরেও কি আমরা বলতে পারি সমাজে দুর্নীতি নেই?’ বিচারপতিদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্পতকুমারের আইনজীবী বলেছেন, খেলা বন্ধ করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি আবেদন সংশোধন করবেন। কিন্তু লোঢা কমিটির নির্দেশের পরেও আইপিএল-এ কয়েকজন ব্যক্তির স্বার্থরক্ষা করা হচ্ছে। স্বার্থের সংঘাতের বিষয়ে কোনও ব্যবস্থাই নেয়নি বিসিসিআই। দুর্নীতি-দমন শাখার দায়িত্ব ও কার্যকলাপ, ক্রিকেটারদের আয় এবং ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে কোনও তথ্যই নেই বিসিসিআই-এর কাছে। সওয়াল-জবাবের পর আদালত বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রক ও বিসিসিআই-এর কাছে নোটিস পাঠানো হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিল।

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget