এক্সপ্লোর

MS Dhoni Retirement: টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ করবেন মোদি? কী বললেন শোয়েব? দেখুন

শোয়েব আরও বলেছেন, ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে তৈরি ভারত।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি কোনও বিদায়ী ম্যাচ ছাড়াই নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ জানাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুরোধ হয়তো ফেরাতে পারবেন না ধোনি। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমার মনে হয়, ধোনি টি-২০ বিশ্বকাপ খেলতেও পারে। ভারতে যেভাবে তারকাদের সমর্থন করা হয়, ভালবাসা প্রকাশ করা হয় এবং স্বীকৃতি জানানো হয়, তাতে ধোনিকে নিশ্চয়ই টি-২০ বিশ্বকাপের দলে রাখা হত। তবে অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর ব্যক্তিগত।’ শোয়েব আরও বলেছেন, ‘ধোনি সবকিছু জিতে নিয়েছে। রাঁচি থেকে উঠে আসা একজন সারা ভারতকে কাঁপিয়ে দিয়েছে। আর কী প্রয়োজন? দিনের শেষে পৃথিবী তোমাকে মনে রাখবে। ভারতের মতো দেশে ধোনিকে কোনওদিন ভুলে যেতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হয়তো ওকে টি-২০ বিশ্বকাপ খেলার অনুরোধ জানাতে পারেন। তার সম্ভাবনা আছে। ১৯৮৭ সালের পর ইমরান খানকে ক্রিকেট ছেড়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন জেনারেল জিয়া-উল-হক। সে কথা শুনে তিনি খেলেওছিলেন। প্রধানমন্ত্রীকে না বলা যায় না। ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে তৈরি ভারত। ও সেটা চায় কি না বলতে পারব না, তবে সারা ভারত তৈরি আছে। ও যদি দু’টি টি-২০ ম্যাচ খেলে বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়ামের সব দর্শকাসন পূর্ণ হয়ে যাবে।’ গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে গিয়েছে। সেই ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। তিনি অবশ্য আইপিএল-এ খেলবেন। তবে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget