এক্সপ্লোর

পৃথ্বী, ময়াঙ্কের জোড়া সেঞ্চুরি, লেইসেস্টারকে ২৮১ রানে পর্যুদস্ত করল ভারত এ

লন্ডন: ইংল্যান্ডে পৃথ্বী শ-র দুরন্ত ফর্ম অব্যাহত। সেইসঙ্গে ময়াঙ্ক অগ্রবালও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন। এই দুই ব্যাটসম্যানের যুগলবন্দীতে ভারত এ দল অনুশীলন ম্যাচে লেইসেস্টারকে ২৮১ রানে হারাল। প্রথমে ব্যাট করে ভারত এ তোলে ৪ উইকেটে ৪৫৮ রান। সমস্ত লিস্ট এ ম্যাচে ভারত এ দলের এই স্কোর তৃতীয় সর্বোচ্চ। ২০০৭-র ওয়ান ডে চ্যাম্পিয়ন শিপে সারে গ্লসেস্টারের বিরুদ্ধে ৪৯৬ রান করেছিল। এরপরের সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ছয় উইকেটে ৪৮১ রান। ভারত এ দলের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে লেইসেস্টার ৪০.৪ ওভারে মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে যায়। ভারত এ দলের দীপক চাহর ৬.৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও পেসার প্রসিধ কৃষ্ণ, স্পিনার দীপক হুডা, অক্ষর পটেল দুটি করে উইকেট নেন। অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ভারত এ দলের ওপেনার পৃথ্বী ৯০ বলে ১৩২ রান করেন। ময়াঙ্গ করেন ১০৬ বলে ১৫১ রান। তাঁদের ওপেনিং জুটিতে ২৬ ওভারে ওঠে ২২১ রান। ইংল্যান্ডের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে ৭০ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন পৃথ্বী। এই ম্যাচেও তাঁর সেই ফর্ম অব্যাহত ছিল। ময়াঙ্কের সঙ্গে ওপেন করতে নেমে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক লেইসেস্টারের বোলারদের বিরুদ্ধে মাঠের সবদিকেই শট খেলেন। বেন মাইক তাঁর প্রথম তিন ওভারে ৪৫ রান দেন। ভারত প্রথম পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৮১ রান তোলে। ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী। ৯০ বলে ১৩২ রানের ইনিংস সাজানো ছিল ২০ টি চার ও তিনটি ছক্কা দিয়ে। ময়াঙ্ক ৮৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ঋসভ পন্ত ও শ্রেয়সদের অনুশীলনের সুযোগ দিতে রিটায়ার আউট হন ময়াঙ্ক। শুভমান গিল ৪১ বলে হাফসেঞ্চুরি করেন। লেইসেস্টারের আদিল আলিকে পরপর চারটি ছক্কা মারেন তিনি। ৫৩ বলে ৮৬ রান করে আউট হন তিনি। দীপক হুডা ২৫ বলে ৩৮ রান করেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ Final: ৩০০০ পুলিশ, বিশেষ ট্রেন, আমদাবাদে ভারত-নিউজ়িল্যান্ডের খেতাবি লড়াই ঘিরে চরমে শেষবেলার প্রস্তুতি
৩০০০ পুলিশ, বিশেষ ট্রেন, আমদাবাদে ভারত-নিউজ়িল্যান্ডের খেতাবি লড়াই ঘিরে চরমে শেষবেলার প্রস্তুতি
IND vs NZ: বরুণ কি আদৌ খেলবেন ফাইনালে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সূর্যকুমার
বরুণ কি আদৌ খেলবেন ফাইনালে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সূর্যকুমার
IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা জিতবে? কিংবদন্তি পেসারের প্রেডিকশন চমকে দেওয়ার মত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা জিতবে? কিংবদন্তি পেসারের প্রেডিকশন চমকে দেওয়ার মত
IND vs NZ: 'ঘরের মাঠে ট্রফি জয়ের চাপ থাকবে ভারতের ওপর', ফাইনালে নামার আগে হুঁশিয়ারি স্যান্টনারের
'ঘরের মাঠে ট্রফি জয়ের চাপ থাকবে ভারতের ওপর', ফাইনালে নামার আগে হুঁশিয়ারি স্যান্টনারের

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget