এক্সপ্লোর

Prithvi Shaw Birthday: অপছন্দের ঘি মাখানো রুটি আর নুন খেয়েই রেকর্ড ৫৪৬ রান!

Prithvi Shaw: হাজার চেষ্টা করেও তাঁকে আউট করতে পারছিলেন না প্রতিপক্ষ বোলাররা। আজাদ হিন্দ ময়দানে তাঁর দাপট দেখে বিপক্ষ দলের উইকেটকিপার বলেছিলেন, তুই এভাবে ব্য়াট করে গেলে আমি আর কালকে মাঠে আসবো না।

মুম্বই: হাজার চেষ্টা করেও তাঁকে আউট করতে পারছিলেন না প্রতিপক্ষ বোলাররা। আজাদ হিন্দ ময়দানে তাঁর ব্য়াটিং দাপট দেখে বিপক্ষ দলের উইকেটকিপার বলেছিলেন, তুই এভাবে ব্য়াট করে গেলে আমি আর কালকে মাঠে আসবো না। শেষ পর্যন্ত হ্যারিস শিল্ডের সেই ম্যাচে সেন্ট ফ্রান্সিস ডিঅ্যাসির বিরুদ্ধে ৫৪৬ রান করে আউট হয়েছিলেন রিজভি স্প্রিংফিল্ড স্কুলের পৃথ্বী শ (Prithvi Shaw)। স্কুল ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ স্কোর করে হইচই ফেলে দিয়েছিলেন।

রেকর্ডবুকে নিজের নাম তুলেও বাবাকে খুশি করতে পারেননি ১৪ বছরের পৃথ্বী। পঙ্কজ শ বরং বিরক্ত হয়েছিলেন। ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, আউট কেন হলে! নট আউট থাকতে পারতে!

মঙ্গলবার পৃথ্বীর জন্মদিন। ২২ বছর পূর্ণ করলেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটার। যিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, একটা সময় দিনের পর দিন অপছন্দের খাবার খেয়ে ক্রিকেট সাধনা চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। কী সেই খাবার? পৃথ্বী বলেছিলেন, ‘ঘি মাখানো রুটি আর নুন। রোজ ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে ডেকে তুলে দিতেন বাবা। আমাকে দু’গ্লাস গরম জল পান করতে দিতেন। তাহলে নাকি পেট পরিষ্কার হয়। আমার ভোরবেলা উঠে অত জল পান করতে ভাল লাগত না। কিন্তু বাবার কড়া শাসন। তড়িঘড়ি করে খাবার তৈরি করতেন বাবা। উনি ভাল রান্না করতে পারতেন না। রুটি বানাতেন। কিন্তু কোনওদিন তা গোল হতো না। চৌকো বা লম্বা কিছু একটা হতো। সেটা টিফিনবক্সে ভরে নিতেন। ঘি মাখানো রুটি আর নুন।’

তারপর লোকাল ট্রেনে চেপে বেড়িয়ে পড়তেন পৃথ্বী। ক্রিকেট কিট নিয়ে। প্রায় ঘণ্টাখানেকের ট্রেন সফর। প্র্যাক্টিসের ফাঁকে বিরতিতে রুটি খেতেন। পৃথ্বী বলছেন, ‘গলা দিয়ে নামতে চাইতো না। শুকনো রুটি কি খাওয়া যায়! কিন্তু তাই খেতাম।’ মজা করে যোগ করেছেন, ‘বাবার কোনওদিন মনেও হয়নি যে, আহা রে বাচ্চাটা ঘুমোচ্ছে ওকে ঘুমোতে দিই।’

দুরন্ত দুই ক্যাচে ঘুরল ম্যাচ, কর্নাটককে ৭ উইকেটে হারিয়ে শেষ আটে বাংলা

তবে বেড়াতে ভালবাসতেন পৃথ্বী। জানিয়েছেন, মুম্বই অনূর্ধ্ব ১৪ দলে সুযোগ পেয়ে বঢোদরা খেলতে যাচ্ছিলেন ট্রেনে চেপে। সেটাই ছিল মুম্বইয়ের বাইরে তাঁর প্রথম সফর। পৃথ্বী বলেছেন, ‘দারুণ লেগেছিল। মনে হয়েছিল রান করতে পারলে এরকম অনেক জায়গায় বেড়াতে পারব। তখনই খেলায় আরও মনোযোগ দিই।’

আপাতত জাতীয় দলে ফেরার অপেক্ষা করছেন পৃথ্বী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget