এক্সপ্লোর

Syed Mustaq Ali Exclusive: দুরন্ত দুই ক্যাচে ঘুরল ম্যাচ, কর্নাটককে ৭ উইকেটে হারিয়ে শেষ আটে বাংলা

Bengal Cricket Team: মারণ গ্রুপেই চমক দিল বাংলা। মঙ্গলবার মণীশ পাণ্ডে, ময়ঙ্ক অগ্রবাল, দেবদত্ত পড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়ার সমৃদ্ধ প্রবল শক্তিশালী কর্নাটককে হারিয়ে দিল তারা।

কলকাতা: টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই গ্রুপকে বলা হচ্ছিল মারণ গ্রুপ। গ্রুপ অফ ডেথ। কারণ, ৬ দলের মধ্যে ছিল মুম্বই, কর্নাটক, গতবারের রানার্স বঢোদরা ও বাংলা। গ্রুপ থেকে সর্বোচ্চ দুই দলের কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা ছিল।

সেই মারণ গ্রুপেই চমক দিল বাংলা। প্রথমে ক্রুণাল পাণ্ড্যের বঢোদরা, পরে মঙ্গলবার মণীশ পাণ্ডে (Manish Pandey), ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal), দেবদত্ত পড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়ার সমৃদ্ধ প্রবল শক্তিশালী কর্নাটককে হারিয়ে দিল সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। ৬ দলের মধ্যে গ্রুপ শীর্ষে থেকে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali T20) শেষ আটে পৌঁছে গেল বাংলা। কর্নাটককে ৭ উইকেটে হারালেন সুদীপ-ঋদ্ধিমান সাহারা (Wriddhiman Saha)।

যে ম্যাচে বাংলা শিবিরকে চাঙ্গা করে তুলেছিল দুই অনবদ্য ক্যাচ। এবং দুটোই কর্নাটক ইনিংসের প্রথম ওভারে নেওয়া। বাংলার হয়ে নতুন বলে বোলিং শুরু করেছিলেন ডানহাতি পেসার মুকেশ কুমার। তাঁর প্রথম ওভারের তৃতীয় বল ময়ঙ্ক অগ্রবালের ব্যাটের বাইরের দিকের কানায় লেগে উইকেটের পিছন দিকে উড়ে যাচ্ছিল। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ডানদিকে শরীর শূন্যে ভাসিয়ে সেই বল তালুবন্দি করেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে অসম্ভব সব ক্যাচ নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট মহলে যিনি 'সুপারম্যান' নামেও পরিচিত। সেই ওভারেরই শেষ বলে মুকেশের বলে খোঁচা দেন বাঁহাতি দেবদত্ত। ক্যাচ নেওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন ঋদ্ধিমান ও প্রথম স্লিপে ফিল্ডিং করা ঋত্বিক রায়চৌধুরী। শরীর শূন্যে ভাসিয়ে ক্যাচটি ধরেন অলরাউন্ডার ঋত্বিকই।

ব্যাটিং ব্যর্থতাই টি-২০ বিশ্বকাপে ভারতের খারাপ ফলের মূল কারণ, মত গাওস্করের

ম্যাচের পর বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীর গলায় ধরা পড়ল ওই দুই ক্যাচ নিয়ে উচ্ছ্বাস। গুয়াহাটি থেকে ফোনে এবিপি লাইভকে প্রাক্তন অফস্পিনার বললেন, 'দুটো ক্যাচই অনবদ্য। এরকম ক্যাচ খুব কমই দেখেছি। ওই দুটো ক্যাচ গোটা দলের শরীরী ভাষা পাল্টে দিয়েছিল। আত্মবিশ্বাসে সকলে ফুটছিল। প্রথম ওভারে ওই দুট ক্যাচ আমাদের হাতকে ম্যাচের রাশ তুলে দিয়েছিল।'

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। তবে প্রথম ওভারেই দুি উইকেট হারিয়ে চাপে পড়ে যান তাঁরা। যা থেকে আর বেরিয়ে আসতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ সদ্য আইপিএল খেলে ফেরা ময়ঙ্ক (৪), দেবদত্ত (০)। কর্নাটকের হয়ে যেটুকু লড়াই করার করলেন মণীশ পাণ্ডে (২৭ বলে ৩২ রান) ও করুণ নায়ার (৪৪ বলে ৪৪ রান)। প্রথমে ব্যাট করে কর্নাটক ৮ উইকেটে ১৩৪ রান তোলে। বাংলার বোলারদের মধ্যে মুকেশ ৩টি ও প্রদীপ্ত প্রামাণিক ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট আকাশ দীপ ও শাহবাজ আমেদের।

জবাবে ব্য়াট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান সুদীপ চট্টোপাধ্যায় (৪ রান)। তবে অভিমন্যু ঈশ্বরণ ঝকঝকে হাফসেঞ্চুরি করেন। চাপের মুখে ৪৯ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ঋত্বিক চট্টোপাধ্যায় (৯ বলে ১৮) ও ঋদ্ধিমান সাহা (২৪ বলে ২৭) ব্যাট হাতে লড়াই করেন। ২৪ বলে ৩৪ রান করে ক্রিজে ছিলেন কাইফ আমেদ।

সৌরাশিস বলছেন, 'এটা সম্পূর্ণ দলগত সাফল্য। সকলে মিলে লড়াই করেছে। মুম্বই ম্য়াচটাও আমরা জিততে পারতাম। অল্পের জন্য তা হাতছাড়া হয়।' যোগ করছেন, 'একেবারে তরুণদের নিয়ে দল গড়া হয়েছে। সকলে চাপমুক্ত হয়ে মাঠে নামছে। সেটাই আমাদের সবচেয়ে ইতিবাচক দিক।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget