এক্সপ্লোর

Pujara in County Cricket: কাউন্টিতে রানের বন্যা, রেকর্ড গড়ে আজহারউদ্দিনের সঙ্গে এলিট লিস্টে পূজারা

Cheteswar Pujara Update: জাতীয় দলের জার্সিতে একের পর এক ইনিংসে ক্রমাগত ব্যর্থতাই সঙ্গী। টেস্ট দল থেকেও বাদ পড়তে হয়েছিল সম্প্রতি। ফর্ম ফিরে পাওয়ার জন্য কাউন্টি ক্রিকেট খেলছেন।

লন্ডন: ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। একের পর এক ব্যর্থতা। যার জেড়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে টেস্ট সিরিজেও দল থেকে বাদ পড়তে হয়েছিল। আইপিএলের (IPL) দুনিয়াতে তো ঠাঁইই পাননি তিনি। অবশেষে ভেবেছিলেন কাউন্টি ক্রিকেট খেলবেন। আর সেখানে নিজের পুরনো ছন্দ খুঁজে পেলেন চেতেশ্বর পূজারা। শুধু ফর্ম ফিরে পাওয়াই নয়। গড়লেন রেকর্ডও। মহম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ২ দুবার দ্বিশতরান হাঁকানোর নজির গড়লেন পূজারা। 

আজহারউদ্দিনকে ছুঁলেন পূজারা

সাসেক্সের হয়ে এবারের কাউন্টি খেলছেন চেতেশ্বর পূজারা। এখনও পর্যন্ত চারটে ইনিংস খেলেছেন। আর সেই চার ইনিংসে ভারতীয় দলের টেস্ট স্পেশালিস্ট এই অভিজ্ঞ ব্য়াটারের সংগ্রহ যথাক্রমে ৬, ২০১ অপরাজিত ও ১০৯, ২০৩। ডারহামের বিরুদ্ধে ম্যাচে সাসেক্সের দ্বিতীয় ইনিংসে ২০৩ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ২৮ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করেন পূজারা। মহম্মদ আজহারউদ্দিন একমাত্র ভারতীয় ছিলেন যিনি কাউন্টি ক্রিকেটে ২ বার দ্বিশতরান হাঁকিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখানে চেতেশ্বর পূজারাও। 

পূজারার ইনিংসকে পাত্তা দিচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার

ফর্মে ফিরছেন ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার। যা রোহিত বাহিনীর জন্য সত্যি খুব খুশির খবর। কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোডা গণেশ এই ব্যাপারটিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের ট্যুইটারে জানিয়েছেন, ''সাসেক্স কাউন্টির দ্বিতীয় ডিভিশনে খেলছে। আমাদের এখানে যেমন রঞ্জিতে এলিট ও প্লেট গ্রুপ থাকে, তেমনই ইংলিশ কাউন্টিতেও দুইটি ডিভিশন রয়েছে। সুতরাং, পূজারার এই এত ঝুড়ি ঝুড়ি রান নিয়ে মাতামাতি করার কিছুই নেই। অনেক যোগ্য তরুণ প্রতিভা রয়েছেন, যারা (ভারতীয় দলে) সুযোগের অপেক্ষায় রয়েছেন।''

যদিও ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজের আগে অনেকটা সময় আছে। তার মধ্যে নিজেকে ফের একবার ঘষে মেজে নেওয়ার অনেক সময় পাচ্ছেন পূজারা। তবে পূজারা কাউন্টিতে খেলে রান করার সুযোগ পেলেও, রাহানের তা হচ্ছে না। কেকেআরের জার্সিতে প্রথম কয়েক ম্যাচে রান পাননি। এরপর থেকে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হচ্ছে তাঁকে। নাইটরা ফের কবে তাঁকে খেলায়, তা এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget