এক্সপ্লোর

NCC Cricket: ঝুলনের সামনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলিপুরদুয়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর

Cricket News: ফাইনাল ঠিক যেকরম হওয়া উচিত, সেরকমই হল। টানটান। পরতে পরতে নাটক। আর সেই ম্যাচে আলিপুরদুয়ার থান্ডার্সকে ৫ উইকেটে হারিয়ে দিল পূর্ব মেদিনীপুর ড্রাগনস।

সিউড়ি: ফাইনাল ঠিক যেকরম হওয়া উচিত, সেরকমই হল। টানটান। পরতে পরতে নাটক। আর সেই ম্যাচে আলিপুরদুয়ার থান্ডার্সকে (Alipurduar Thunders) ৫ উইকেটে হারিয়ে দিল পূর্ব মেদিনীপুর ড্রাগনস (Purba Medinipur Dragons)। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হল এনসিসি ক্রিকেট টুর্নামেন্টে (NCC Cricket)।

আইপিএলের ধাঁচে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তাও আবার জেলায়। বীরভূমের সিউড়িতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট তথা এক সময়ের আইসিসি প্রধান, প্রয়াত জগমোহন ডালমিয়ার হাতে তৈরি ন্যাশনাল ক্রিকেট ক্লাবের পরিচালনায় আয়োজিত হয়েছিল যে টুর্নামেন্ট। ৬ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কালিম্পং ফ্যালকনস, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবোল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স - অংশ নিয়েছিল এই ছয় দল। 

শনিবার ছিল ফাইনাল। মুখোমুখি হয়েছিল আলিপুরদুয়ার থান্ডার্স ও পূর্ব মেদিনীপুর ড্রাগনস। প্রথমে ব্যাট করে আলিপুরদুয়ার থান্ডার্স তুলেছিল ১৬২/৫। জবাবে ৭ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করে পূর্ব মেদিনীপুর ড্রাগনস। ৫ উইকেট হারিয়ে। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে নজর কাড়লেন শুভ গুছাইত ও সৌম্যদীপ সামন্ত। ৪৬ বলে ৭১ রান করলেন শুভ। সৌম্যদীপ ২৪ বলে করেছেন ৪০ রান।

সিউড়ির এমজিআর স্পোর্টস অ্যাকাডেমি গ্রাউন্ডে আলিপুরদুয়ারের অধিনায়ক ভরত নাগ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রবীর সূত্রধর ও দিবাকর ছেত্রী ইনিংসের শুরুটা ভালই করেছিলেন। ওপেনিং পার্টনারশিপে ওঠে ৫৪ রান। দিবাকর ২১ রান করে ফিরলেও, সাবলীল ব্যাটিং করছিলেন প্রবীর। ৪০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন তিনি। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি সৌমিক শী-র বলে ফেরেন তিনি। ৪৭ বলে ৬৯ রান করে। যে ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ১৬২/৫ তোলে আলিপুরদুয়ার। ১৯ রানে ২ উইকেট সৌমিকের।

রান তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট হারালেও পূর্ব মেদিনীপুর ইনিংসের হাল ধরেন সৌম্যদীপ ও শুভ। তাঁদের ৪৩ বলে ৭৫ রানের পার্টনারশিপ ম্যাচের রং পাল্টে দেয়।

ফাইনালে হাজির ছিলেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। তিনিই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। ছিলেন বাংলার রঞ্জি জয়ী ক্রিকেটার ইন্দুভূষণ রায়, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও সিএবি কর্তারা।

আরও পড়ুন: স্পেশ্যাল ম্যাচে সেঞ্চুরি মনোজের, কাঁধে চোট পেয়ে বাইরে রিয়াগ, ৭ পয়েন্টের জন্য ঝাঁপাবে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget