এক্সপ্লোর

জুনিয়র ক্রিকেটে দু’মাসের মধ্যে ফের ডাবল সেঞ্চুরি দ্রাবিড়-পুত্র সমিতের

জুনিয়র ক্রিকেটে ব্যাট হাতে পারফরম্যান্সের মাধ্যমে জুনিয়র ক্রিকেটে নজর কাড়ছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। বিটিআর শিল্ডে দ্বিতীয় ডিভিশনের অনূর্ধ্ব ১৪ গ্রুপ ১-এ মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে দ্বিশতরানের ইনিংস খেলেছে সমিত।

নয়াদিল্লি: জুনিয়র ক্রিকেটে ব্যাট হাতে পারফরম্যান্সের মাধ্যমে জুনিয়র ক্রিকেটে নজর কাড়ছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। বিটিআর শিল্ডে দ্বিতীয় ডিভিশনের অনূর্ধ্ব ১৪ গ্রুপ ১-এ মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে দ্বিশতরানের ইনিংস খেলেছে সমিত। দুই মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি এল ১৪ বছরের সমিতের ব্যাটে। বিটিআর শিল্ডের এই ম্যাচে ৩৩ বাউন্ডারি দিয়ে সাজানো তার ২০৪ রানের ইনিংসে ভর করে মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুল করে ৩ উইকেটে ৩৭৭ রান। এর জবাবে মাত্র ১১০ রানে অল আউট হয়ে যায় প্রতিপক্ষ দল। ব্যাট হাতে রানের পাশাপাশি বল করেও দুটি উইকেট নিয়েছে সমিত। গত ডিসেম্বরেই অনূর্ধ্ব ১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে ধারওয়াড় জোনের বিরুদ্ধে প্রেসিডেন্ট একাদশের হয়ে ২৫৬ বলে ২০১ রানের ইনিংস খেলেছিল সমিত। তার ইনিংসে ছিল ২২ টি বাউন্ডারি। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করেছিল সে। ২০১৫-তে অনূর্ধ্ব ১২ পর্যায়ের ক্রিকেটে মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলতে নেমে তিনটি হাফসেঞ্চুরি করে নজর কেড়েছিল সমিত। তিনটি অর্ধশতরানের ইনিংসই তার স্কুলকে ম্যাচ জিততে সাহায্য করেছিল। ২০১৬-তে ব্যাঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ফ্র্যাঙ্ক অ্যান্টোনি পাবলিক স্কুলের বিরুদ্ধে ১২৫ রানের ইনিংস খেলেছিল সমিত। প্রত্যূষ জি (১৪৩)-এর সঙ্গে চতুর্থ উইকেটে ২১৩ রান যোগ করেছিল সে। ৩০ ওভারের সেই ম্যাচে তাদের দল ২৪৬ রানে জয় পেয়েছিল। জুনিয়র ক্রিকেটে তার এই ধারাবাহিক পারফর্ম্যান্স দেখে মনে হচ্ছে যে, সমিত তার বাবা স্বনামধন্য ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে। ভারতীয় ক্রিকেটের ওয়াল হিসেবে পরিচিত দ্রাবিড় তিন নম্বরে দলকে দীর্ঘদিন ভরসা দিয়ে এসেছেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ১৩,২৮৮ ও একদিনের ক্রিকেটে ১০৮৮৯ রান করেছেন দ্রাবিড়।

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget