এক্সপ্লোর

Arjun Tendulkar Ranji Debut: রঞ্জিতে সচিন পুত্রের অভিষেক, কেমন খেললেন অর্জুন তেন্ডুলকর?

Arjun Tendulkar: অধিক সুযোগ পাওয়ার আশাতেই এ মরসুম শুরুর আগেই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর।

নয়াদিল্লি: অধিক সুযোগ পাওয়ার এ মরসুম শুরুর আগেই মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। দল বদল করার পরেই কাঙ্খিত সুযোগও পেয়ে গেলেন অর্জুন। গোয়ার হয়ে আজ, ১৩ ডিসেম্বর, মঙ্গলবার নিজের রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) অভিষেক ঘটালেন অর্জুন। ২৩ বছর বয়সি অর্জুন গোয়া ক্রিকেট অ্যাসোসিয়সনের মাঠে রাজস্থানের বিরুদ্ধে এলিট সি গ্রুপের ম্যাচে নিজের রঞ্জি ট্রফি অভিষেক ঘটালেন। 

অর্জুনের অভিষেক

বাঁ-হাতি অলরাউন্ডার অর্জুন বেশ কয়েকবছর ধরে মুম্বইয়ের হয়ে খেললেও রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছিলেন না। এর ফলেই কার্যত বাধ্য হয়েই অধিক সুযোগের আশায় তিনি মুম্বই ছাড়তে বাধ্য হন। অর্জুন এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে মাত্র সাতটি লিস্ট এ ম্যাচ ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচের মাধ্যমেই প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি নিজের অভিষেক ঘটালেন বটে। মূলত বোলিং অলরাউন্ডার অর্জুন এদিন অবশ্য বোলিং করার সুযোগ পাননি। তবে ব্যাট হাতে দিনের শেষের দিকে মাঠে নামেন তিনি।

এদিন রাজস্থান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা খুব একটা ভালভাবে না করলেও, সুয়েশ প্রভুদেশাইয়ের ৮১ রান ও স্নেহাল কৌথাঙ্করের ৫৯ রানের ইনিংসের সুবাদে মোটামুটি ঠিকঠাক জায়গায় গোয়া। প্রথম দিনের খেলা শেষে গোয়ার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ২১০ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে দিনের শেষে চার রানে অপরাজিত রয়েছেন অর্জুন তেন্ডুলকর।

নতুন সহ-অধিনায়ক

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্ট। রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুলকে নেতৃত্ব দিতে দেখা যাবে আসন্ন সিরিজে। সহ অধিনায়ক হিসেবে যদিও ঋষভ পন্থকে দেখতে পাওয়া যাবে না। সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর বদলে চেতেশ্বর পূজারাকে দেওয়া হয়েছে নেতৃত্বভার। 

কেরিয়ারে ৯৬টি টেস্ট ম্য়াচ খেলা পূজারা দলের অভিজ্ঞ ব্যাটার হলেও কোনওদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাননি। অজিঙ্ক রাহানে ২০২০-২১ সালে বর্ডার-গাওস্কর ট্রফিতে অধিনায়ক ছিলেন ভারতীয় দলের। সেই সিরিজে রাহানের ডেপুটি ছিলেন পূজারা। পরে যদিও তাঁর বদলে রোহিতকে ডেপুটি করা হয়। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট চলবে ১৮ তারিখ পর্যন্ত। অন্যদিকে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় চলবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন: কাল থেকে শুরু লাল বলের লড়াই, কখন, কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট?

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget