এক্সপ্লোর

Ranji Trophy: ৭৩ রানের পুঁজি নিয়ে ৫৪-তে গুজরাতকে অল আউট! রঞ্জি ট্রফিতে ইতিহাস বিদর্ভের

BCCI: নাগপুরের জামথায় নাটকীয় তৃতীয় দিন মাত্র ৫৪ রানে গুজরাতকে শেষ করে দিয়েছে বিদর্ভ। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে নিয়েছে।

নাগপুর: হাতে মাত্র ৭৩ রানের পুঁজি। মনে হচ্ছিল, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গুজরাতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই ম্যাচ নাকি বার করে নিল বিদর্ভ (Vidarbha vs Gujarat)। মাত্র ৫৪ রানে গুজরাতকে অল আউট করে দিয়ে!

রঞ্জি ট্রফিতে এরকমই দুরন্ত কীর্তি ঘটিয়েছে বিদর্ভ। নাগপুরের জামথায় নাটকীয় তৃতীয় দিন মাত্র ৫৪ রানে গুজরাতকে শেষ করে দিয়েছে বিদর্ভ। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে নিয়েছে।

কেন?

ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত কম রানের পুঁজি নিয়ে এর আগে কোনও দল ম্যাচ জেতেনি। এর আগে, স্বাধীনতার পরের মরসুমে, ১৯৪৮-৪৯ সালে জামশেদপুরে ৭৮ রানের পুঁজি নিয়ে দিল্লিকে হারিয়েছিল বিহার। সেটাই ছিল এতদিন ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রান হাতে নিয়ে ম্যাচ জেতার নজির। ৭৩ বছরের রেকর্ড ভেঙে দিল বিদর্ভ।

বিদর্ভের জয়ের নায়ক আদিত্য সারওয়াতে। বাঁহাতি স্পিনার মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন। তাঁর ঘূর্ণি বুঝতে না পেরে একে একে ফিরে যান গুজরাতের ব্যাটাররা।

ক্রিকেট অনুরাগীরা উৎসাহিত কারণ, এই মাঠেই ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে সেই ম্যাচ খেলা হবে অন্য পিচে।

বুধবার বিদর্ভকেও ভাঙেন গুজরাতের বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই। ৭৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন সিদ্ধার্থ। বিদর্ভের দ্বিতীয় ইনিংস ২৫৪ রানে শেষ হয়। বুধবার দিনের শেষে ব্যাট করতে নেমে গুজরাতের স্কোর ছিল ৬/১। মনে করা হচ্ছিল যে, ম্যাচ জিতবে গুজরাতই। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন সারওযাতে।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। বিদর্ভের বাঁহাতি স্পিনার বৃহস্পতিবার ফের গুজরাতের ব্যাটারদের সামনে আতঙ্ক হয়ে হাজির হলেন। তাঁকে সঙ্গত করলেন হর্ষ দুবে। হর্ষও বাঁহাতি স্পিনার। ১১ রানে ৩ উইকেট নেন তিনি। সিদ্ধার্থ দেশাই ১৮ রান করে রান আউট হন। তিনিই গুজরাতের সর্বোচ্চ স্কোরার। বাকি আর কেউই দুই অঙ্কের রান পেরতে পারেননি।

দুই ইনিংস মিলিয়ে ৮১ রানে ১১ উইকেট নিয়েছেন সারওয়াতে। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচ জিতে গ্রুপ ডি-তে পাঞ্জাবের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বিদর্ভ। পাঞ্জাবের সঙ্গেই গ্রুপের শেষ ম্যাচ খেলবে বিদর্ভ। সেই ম্যাচেই নির্ধারিত হবে এই গ্রুপ থেকে কারা যাবে নক আউটে।

আরও পড়ুন: দাবায় তুলকালাম! অভিযোগ উড়িয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিব্যেন্দুর

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যালেও ট্রোল করল রেড ডেভিলরা
মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যালেও ট্রোল করল রেড ডেভিলরা
Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?

ভিডিও

RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly
Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget