এক্সপ্লোর

BCCI Domestic: ইডেনে পৃথ্বী-রথে সওয়ার মুম্বই, বাড়তি সমীহ করতে নারাজ বাংলা, দলে ফিরছেন ঈশান

Eden Gardens: রঞ্জি ট্রফির গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। তার আগের দিন বৃষ্টিতে ভেস্তে গেল দুই দলের প্র্যাক্টিস। মাঠ ঢাকা রইল কভারে।

সন্দীপ সরকার, কলকাতা: অজিঙ্ক রাহানে, ধবল কুলকার্নি, পৃথ্বী শ, শিবম দুবে, শামস মুলানি...

প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটারদের নামের তালিকা দেখতে বসলে বাংলা শিবিরের (Bengal vs Mumbai) রক্তচাপ বাড়তে পারে বৈকি!

কিন্তু বাংলা ক্রিকেটারদের সঙ্গে কথা বললে বোঝা যাবে, প্রতিপক্ষের নাম নয়, দল হিসাবে ভাল খেলাকেই গুরুত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)।

শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। তার আগের দিন বৃষ্টিতে ভেস্তে গেল দুই দলের প্র্যাক্টিস। মাঠ ঢাকা রইল কভারে। জিমে সামান্য গা ঘামিয়েই মাঠ ছাড়তে হল দুই দলের ক্রিকেটারদের।

৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই। ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বাংলা। প্রতিপক্ষ শিবিরে এত বড় নাম, ঘরের মাঠে চাপে থাকবে বাংলা? চলতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা অনুষ্টুপ মজুমদারকে জিজ্ঞেস করতেই পাওয়া গেল আত্মবিশ্বাসী জবাব। বললেন, 'ওদের নামী ক্রিকেটারদের মধ্যে শিবম দুবে ছাড়া কেউই পারফর্ম করছে না। পুরো খেলা হলে ৬ পয়েন্টের ম্যাচ হবে। আমরা ভাল জায়গায় থেকেই নামব।'

একই সুর বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারির গলায়। সামনে ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। যাদের ঘরোয়া ক্রিকেটের দৈত্য বলা হয়। মনোজ বাড়তি সমীহ করতে নারাজ। বললেন, 'ওরা আগের ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে। আমরা অসমকে ইনিংসে হারিয়ে এসেছি। স্বাভাবিকভাবেই দল আত্মবিশ্বাসে ফুটছে। ছেলেদের বলেছি, মুম্বই বড় দল আর তাদের বিরুদ্ধেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।'

এই ম্যাচে মুম্বই পাচ্ছে পৃথ্বী শ-কে। যা নিয়ে খুশি রাহানে। ইডেন ছেড়ে বেরনোর সময় বললেন, 'পৃথ্বীর প্রতিভা নিয়ে কারও কোনও সংশয় নেই। ও দলে ফেরায় অবশ্যই আমরা শক্তিশালী হব।' লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)।

অবশেষে বাইশ গজে ফিরছেন তিনি। এবং ফিরছেন বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির নক আউটের দৌড়ে দুই দলের কাছেই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে সরাসরি জেতা মুম্বই আগের ম্যাচে উত্তর প্রদেশের কাছে হেরে আচমকা চাপে। অন্যদিকে বাংলা শিবির প্রথম তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর আগের ম্যাচে অসমের বিরুদ্ধে বোনাস পয়েন্ট সহ জিতেছে। এবং ঢুকে পড়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে।

মুম্বইয়ের বিরুদ্ধে বাংলা দলে একটি পরিবর্তন হতে চলেছে। আগের ম্যাচে রঞ্জি অভিষেক হয়েছিল সুমন দাসের। তবে ইডেনে তাঁর পরিবর্তে দলে ফিরবেন ঈশান পোড়েল। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে বাংলা। লক্ষ্য, ঘরের মাঠে সরাসরি জয়। তবে শুক্রবারও আকাশ মেঘলা থাকার আশঙ্কা। রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাসও। আবহাওয়াই না বাংলার পথে ফের কাঁটা হয়ে দাঁড়ায়!

আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget