এক্সপ্লোর

‘ধৈর্য ধরুন, একজন ভারতীয় হিসেবে ভাবুন’, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্য রবি শাস্ত্রীর

দেশের মানুষকে ‘ধৈর্য’ ধরার পরামর্শ দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল দেশ। বিশেষ করে অসম, পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই আইনের বিরোধিতায় নেমেছে মানুষ। প্রভাব পড়েছে কেরল, উত্তরপ্রদেশেও। বিক্ষোভকারীদের জঙ্গি আন্দোলনে ক্ষতি হয়েছে সরকারি সম্পত্তির। কোথাও সরকারি গাড়ি ভাঙচুর, কোথাও রেল স্টেশনে তাণ্ডব, কোথাও আবার জ্বলেছে একের পর এক ট্রেন। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নেমেছে প্রশাসনও। যার ফলে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রাণ হারান বহু। সরকার যেখানে বলছে এই আইনে নাগরিকত্ব কেড়ে নেওার কথা বলা নেই, নাগরিকত্ব দেওয়ার কথা রয়েছে। সেখানেই বিরোধীদের পাল্টা যুক্তি, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে আসলে ‘মুসলিম বিরোধী’ অবস্থান নিচ্ছে সরকার। একে সংবিধান বিরোধী বলেও সমালোচনা করছেন কংগ্রেস, তৃণমূল, বাম সহ আরও একাধিক রাজনৈতিক দল। কেরলের মতো বাম শাসিত রাজ্যে এই আইনের প্রতিবাদে বিধানসভায় পর্যন্ত ‘অ্যান্টি সিএএ’ প্রস্তাব পাশ হয়েছে। এদিকে গোটা রাজ্যেই সিএএ বিরোধী আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারও নিজের অবস্থানে স্থির। সিএএ থেকে একচুলও সরে আসবে না তারা। এই পরিস্থিতিতে দেশের মানুষকে ‘ধৈর্য’ ধরার পরামর্শ দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

সরকার নিশ্চিতভাবে পরিকল্পনা করেই নাগরিকত্ব আইন সংশোধন করেছে, মত ভারতীয় ক্রিকেট দলের কোচের। রবি শাস্ত্রীর কথায়, “সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চারিদিকে যা চলছে তা দেখার পর আমি একজন ভারতীয় হিসেব গোটা বিষয়টি দেখছি। আমাদের দলেও বিভিন্ন জাত, বিভিন্ন ধর্মের ক্রিকেটার রয়েছে। তবে আমরা সবাই ভারতীয়। ধৈর্য ধরুন, আমি সিএএ-তে অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি, যা ভবিষ্যতে দেশের পক্ষে ভাল হবে।”

এখানেই শেষ নয়। আরও একধাপ এগিয়ে রবি শাস্ত্রীর বক্তব্য, “কোনও ধর্মের কথা বলছি না, আমি একজন ভারতীয় হিসেবে বলছি। খেলার সময় থেকেই এই বোধ তৈরি হয়েছে এবং একজন ভারতীয় হিসেবে আমার মত প্রকাশের অধিকার রয়েছে।”

 

সেরা শিরোনাম

Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget