এক্সপ্লোর

IND vs ENG: কুম্বলে, কপিল দেবকে টেক্কা, ১০০ তম টেস্টে মুরলিকে ছুঁয়ে নজির অশ্বিনের

Ravichandran Ashwin Recrod: চলতি টেস্ট সিরিজেই নিজের পাঁচশোতম টেস্ট উইকেট নিয়েছিলেন অশ্বিন। এবার নিজের একশো তম টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।

ধর্মশালা: নিজের টেস্ট কেরিয়ারের ১০০ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। আর সেই ম্য়াচ খেলতে নেমেই এবার নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ ভারতীয় অফস্পিনার। চলতি টেস্ট সিরিজেই নিজের পাঁচশোতম টেস্ট উইকেট নিয়েছিলেন অশ্বিন। এবার নিজের একশো তম টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। টেক্কা দিয়ে দিলেন অনিল কুম্বলে (Anil Kumble) ও কপিল দেবকে (Kapil Dev)। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুত্থাইয়া মুরলিথরণকে (Muttiah Muralitharan)।

ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৫১ রান খরচ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য একাই পাঁচ উইকেট নিয়ে নেন ১৪ ওভারে ৭৭ রান খরচ করে। ফোকস, হার্টলি, অ্য়ান্ডারসন, উডের উইকেট প্রথম ইনিংস তুলে নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ক্রলি, ডাকেট, পোপ, স্টোকস, ফোকস। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অশ্বিন নিজের শততম টেস্টে পাঁচ বা তাঁর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এক ইনিংসে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ধর্মশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতের ২৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রিজে নামতেই অশ্বিনের ঘূর্ণি বোলিংয়ে কার্যত অসহায়ই দেখায় ইংল্যান্ড শিবিরকে। একমাত্র জো রুট কিছুটা ব্য়তিক্রমী ছিলেন। তাছাড়া কােনও প্লেয়ারই আর রান পাননি। রুট একাই ১২৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। 

ম্য়াচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। তিনিই ম্য়াচের সেরার পুরস্কার জেতেন। ম্য়াচের শেষ উইকেট হিসেবে জো রুটও কুলদীপের শিকার হন। তবে কুলদীপ যাদবের ব্যাটিংয়ের প্রশংসা দেখা গেল রোহিত শর্মার গলায়। ভারত অধিনায়ক বলছেন, ''আমরা বরাবর জানতাম যে কুলদীপের মধ্যে ক্ষমতা রয়েছে ম্য়াচ জেতানোর। হাঁটুর চোট সারিয়ে ফেরার পর থেকে বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কুলদীপ। এবার ব্যাট হাতেও নিজের ছাপ রাখছে ও।'' গোটা সিরিজে মোট ৯৭ রান ও ১৯ উইকেট নিয়েছেন কুলদীপ। হিটম্য়ান আরও বলেন, ''ব্যাট হাতে লোয়ার অর্ডার এবার দারুণ পারফর্ম করেছে। কুলদীপের ব্যাটিং দেখতে পাওয়াটা দারুণ মজার। ক্রিজে টিকে থেকে লড়ে গিয়েছে অ্যান্ডারসনের মত বোলারের বিরুদ্ধে।''

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget