এক্সপ্লোর

আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন, তৃতীয় টেস্টে নির্বাসিত জাডেজা

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরেই ভারতীয় দলের পক্ষে খারাপ খবর। আজ কলম্বোয় জয়ের নায়ক রবীন্দ্র জাডেজা আইসিসি-র আদর্শ আচরণবিধি ভঙ্গ করায় সিরিজের তৃতীয় টেস্টে নির্বাসিত হলেন। তাঁর বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধির ২.২.৮ ধারা লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই নির্বাসিত করা হল বলে জানিয়েছে আইসিসি। এক ম্যাচ নির্বাসনের পাশাপাশি জাডেজা ৬ ডিমেরিট পয়েন্টও পেলেন। আগামী দু বছরের মধ্যে তিনি যদি ৮ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে চার সাসপেনশন পয়েন্ট পাবেন। এর ফলে দুটি টেস্ট ম্যাচ, চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং সম সংখ্যক টি-২০ ম্যাচের মধ্যে যেগুলি আগে হবে সেগুলিতে নির্বাসিত হতে পারেন জাডেজা। কলম্বো টেস্টের তৃতীয় দিনের ৫৮-তম ওভারের শেষ বল করার পর বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছোঁড়েন জাডেজা। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ক্রিজ ছাড়েননি। তা সত্ত্বেও তাঁর দিকে বল ছোঁড়েন জাডেজা। বলটি অল্পের জন্য করুণারত্নের পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পরেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে জাডেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার। আইসিসি সূত্রে খবর, জাডেজা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি ছাড়াই তাঁকে শাস্তি দেওয়া হল। এর আগে ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টে আইসিসি আচরণবিধির ২.২.১১ ধারা লঙ্ঘন করেন জাডেজা। সেই ঘটনার জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও পান জাডেজা।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Kuldeep Yadav-Risbhabh Pant Trade: জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
Lionel messi: বয়স ৩৯ ছুঁই ছুঁই, অবসর নিয়েও বাড়ছে জল্পনা, ইতিহাস গড়ার রাতেই নিজের লক্ষ্য জানিয়ে দিলেন মেসি
বয়স ৩৯ ছুঁই ছুঁই, অবসর নিয়েও বাড়ছে জল্পনা, ইতিহাস গড়ার রাতেই নিজের লক্ষ্য জানিয়ে দিলেন মেসি
FIFA World Cup 2026: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, আর্জেন্তিনার বিরুদ্ধে হারের হতাশা ভুলে জর্ডনকে পরাজিত করল আলজিরিয়া
পিছিয়ে পড়েও দুরন্ত জয়, আর্জেন্তিনার বিরুদ্ধে হারের হতাশা ভুলে জর্ডনকে পরাজিত করল আলজিরিয়া

ভিডিও

Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE
West Bengal Budget News | সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষাক্ষেত্রে জোরালো নজর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার
West Bengal Budget News | বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari :
Suvendu Adhikari : "আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
Abhishek Banerjee: ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ,
‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Embed widget