এক্সপ্লোর

করোনা প্রোটোকল ভঙ্গ করায় দল থেকে বাদ কেন্টের রেকর্ড গড়া তরুণ ব্যাটসম্যান জর্ডন কক্স

করোনা প্রোটোকল ভঙ্গ করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

লন্ডন: করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে ক্রিকেটারদের বাঁচানোর জন্য একগুচ্ছ বিধির কথা জানিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু অনেক ক্রিকেটারই সেই বিধি মানছেন না। করোনা প্রোটোকল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। সোমবার রাতে রাজকোটের রাস্তায় স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। অভিযোগ, তাঁর স্ত্রীর মুখে মাস্ক ছিল না। সেই নিয়ে এক মহিলা কনস্টেবলের সঙ্গে তাঁদের বচসা হয়। এবার করোনা প্রোটোকল ভেঙে দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের কাউন্টির এক তরুণ ক্রিকেটার। কাউন্টি দল কেন্টের এই ক্রিকেটারের নাম জর্ডন কক্স। ১৯ বছরের এই ব্যাটসম্যান সোমবারই একাধিক রেকর্ড গড়েন। বব উইলিস ট্রফিতে সাসেক্সের বিরুদ্ধে ম্যাচে তিনি ২৩৭ রানে অপরাজিত ছিলেন। জ্যাক লিনিংয়ের সঙ্গে তাঁর অপরাজিত জুটিতে ৪২৩ রান যোগ হয়। কিন্তু এরপরেই করোনা সুরক্ষাবিধি ভঙ্গ করে তাঁকে তরুণ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এই ঘটনার জেরেই তাঁকে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে বাদ দেওয়া হচ্ছে। কেন্টের ডিরেক্টর অফ ক্রিকেট পল ডাউনটন বলেছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সের পরেই জর্ডন আমাদের দলের মেডিক্যাল প্রোটোকল ভঙ্গ করল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই প্রোটোকল কঠোরভাবে মেনে চলছি। জর্ডনকে সেলফ-আইসোলেশনে থাকতে হবে। এছাড়া অন্য কোনও উপায় নেই।’ করোনা প্রোটোকল ভঙ্গ করার জন্য ক্ষমা চেয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার আচরণের ফল কী হবে, সেটা বুঝতে পারছি। পরের ম্যাচ খেলতে পারব না বলে খারাপ লাগছে। আমি দলকে ডুবিয়ে দিলাম। যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।’

সেরা শিরোনাম

Rinku Singh-Priya Saroj Wedding: রিঙ্কু ও প্রিয়ার চার হাত এক হচ্ছে কবে? জানা গেল তাঁদের বিয়ের তারিখ ও স্থান
রিঙ্কু ও প্রিয়ার চার হাত এক হচ্ছে কবে? জানা গেল তাঁদের বিয়ের তারিখ ও স্থান
Rohit Sharma: রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক আইপিএলের 'লাকি মাসকট' সোফিয়া হায়াত
রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক আইপিএলের 'লাকি মাসকট' সোফিয়া হায়াত
Lionel Messi: অবসর ঘোষণার পরেও জাতীয় দলে মেসি, ম্যাচ ঘিরে তুঙ্গে প্রস্তুতি
অবসর ঘোষণার পরেও জাতীয় দলে মেসি, ম্যাচ ঘিরে তুঙ্গে প্রস্তুতি
Ganesh Puja 2026: স্ত্রী, কন্যার সঙ্গে ধুমধাম করে গণেশ পুজো সারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
স্ত্রী, কন্যার সঙ্গে ধুমধাম করে গণেশ পুজো সারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

ভিডিও

Agnimitra Paul:
Abhishek Banerjee:
Dilip Ghosh:
Akhil Giri:
Sumit Roy News: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? জোর তল্লাশি CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget