এক্সপ্লোর

Richa Ghosh: নজির শিলিগুড়ির মেয়ের, খেলবেন মহিলাদের বিগ ব্যাশ লিগে

স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদবের পরে এ বার বিবিএল-এ সই করলেন রিচা।

কলকাতা: মহিলাদের বিগ ব্যাশ লিগে সই করে বড়সড় চমক দিলেন শিলিগুড়ির ক্রিকেটার রিচা ঘোষ। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই বছর বিবিএল-এর কোনও দলে সই করলেন শিলিগুড়ির কন্যা। আসন্ন মেয়েদের বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলতে দেখা যাবে রিচাকে।

স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদবের পরে এ বার বিবিএল-এ সই করলেন বাংলার ক্রিকেটার রিচা। স্মৃতি এবং দীপ্তি গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের হয়ে খেলবেন। শেফালি এবং রাধা সই করেছেন সিডনি সিক্সার্সে।

১৭ বছরের বাঙালি কন্যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল ছন্দে রয়েছেন। তাঁর বেশ কিছু মারমুখী, সাবলীল ইনিংস দেখার পরেই সম্ভবত বিবিএল দলে সই করানো হয়েছে রিচাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দু'টি ম্যাচে ভারত হারলেও রিচা কিন্তু ভাল পারফরম্যান্স করেছেন। প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ঝোড়ো ৩২ রান করেছিলেন। সেই ম্যাচে মিতালি রাজের ভারত শেষ বলে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আবার ৫০ বলে ৪৪ করে ভারতকে ২৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। তবে তৃতীয় ম্যাচে ভারত জিতলেও রিচা ব্যাট হাতে ব্যর্থ হন। কোনও রান না করে আউট হন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটিং ও উইকেটকিপিং করে নজর কেড়েছিলেন রিচা। তারপরেই এল সুযোগ। মিতালি রাজের দল ২-১ ব্যবধানে হারলেও ভাল পারফরম্যান্স করেন রিচা। প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ৩২ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আবার ৫০ বলে ৪৪ করে ভারতকে ২৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। 

অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে সাহসের সঙ্গে ব্যাটিং করেছিলেন শিলিগুড়ির ১৭ বছরের এই বাঙালি কন্যা। তাই বিগ ব্যাশ লিগের দল তাঁকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের পরে আন্তর্জাতিক মঞ্চেও একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স করেছে রিচা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ খেলার সুযোগ তাঁকে আরও অভিজ্ঞ করে তুলবে বলেই মনে করছে ক্রিকেটমহল। আশায় বুক বাঁধছেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget