এক্সপ্লোর

Rishabh Pant Accident: জ্বলন্ত গাড়ি থেকে পন্থকে বার করে বাঁচিয়েছেন, বাসচালককে কৃতজ্ঞতা জানালেন লক্ষ্মণ

VVS Laxman: সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

নয়াদিল্লি: দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। দৌড়ে যান। দেখেন, গাড়ির ভেতর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন চালক। বিছানার চাদর দিয়ে তাঁকে আগুনের গ্রাস থেকে রক্ষা করেন সুশীল। তারপর খবর দেন অ্যাম্বুলেন্সে।

সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, 'হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী'।

 

প্রধানমন্ত্রীর ফোন

শুক্রবার সকালেই তিনি মাতৃহারা হয়েছেন। যে কারণে কলকাতা সফর বাতিল করেছেন। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন ভার্চুয়ালি।

তবে মাতৃশোকের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) উদ্বিগ্ন করে তুলেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দুর্ঘটনার খবর। পন্থ হাসাপাতালে ভর্তি আছেন খবর পেয়েই তারকা ক্রিকেটারের মাকে ফোন করেন মোদি। পন্থের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর নেন। আশ্বস্ত করেন পন্থের মাকে। এ-ও জানান যে, সবরকমভাবে তিনি গোটা পন্থ পরিবারের পাশে আছেন। চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যাপারেও তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুক্রবার রাতে ট্যুইট করে যে খবর জানানো হয়। ধন্যবাদ জানানো হয় প্রধানমন্ত্রীকেও। 

কেমন আছেন পন্থ?

উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। 

শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।

তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget