এক্সপ্লোর

IND vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট, ত্রিনিদাদে নামার আগে আবেগে ভাসছেন রোহিত

Rohit Sharma: প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই ম্য়াচ জিতলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে

ত্রিনিদাদ: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই ম্য়াচ জিতলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে ভারতের সামনে। তবে এই ম্যাচ দু'টো দেশের মধ্যে ১০০ তম টেস্টে ম্যাচ। ফলত এই ম্যাচের আলাদা এক মাত্রা যোগ করবে। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেল সেই কথা। 

রোহিত (Rohit Sharma) বলছেন, ''দুটো দেশের মধ্যে এই নিয়ে ১০০ তম টেস্ট ম্যাচ (100th Test Match) হতে চলেছে। যা সত্যিই একটা বিশেষ মুহূর্ত দুটো দলের কাছেই। দু দেশের অনেক ইতিহাস রয়েছে। যা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এমনকী আমার যখন জন্ম হয়নি। দুটো দলই দারুণ ক্রিকেট খেলেছে। দর্শকদের আনন্দ দিয়েছে। আশা করি আসন্ন ম্যাচেও ঠিক তেমনই হবে। আবহাওয়া একটা শঙ্কার জায়গা। কিন্তু আমরা খেলাতেই ফোকাস করছি।''

ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। টেস্টেও প্রথম ম্যাচে নাকানিচোবানি খেয়েছে। একসময় বিশ্ব ক্রিকেটকে শাসন করা ক্যারিবিয়ানদের এই হাল কেন? হিটম্যান বলছেন, ''সত্যি বলতে আমি ওদের এই সমস্যার বিষয়টা নিজেও বুঝতে পারছি না। যতটুকু ওদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বা খেলেছি, তাতে এটুকু বলতে পারি, অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। তবে ওদের দলে যদি স্পিনার থাকে, তাহলে হয়ত কিছুটা বেগ দিতে পারবে ওরা।''

এমন ঐতিহাসিক ম্যাচে অধিনায়কত্ব করবেন। রোহিত বলছেন, ''এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করা খুবই গর্বের বিষয়। এটি একটি ঐতিহাসিক ম্যাচ। এই ধরনের ম্যাচের অংশ হওয়া প্রতিদিন সম্ভব নয়। আমি এবং আমার দল অংশ হতে পেরে খুব ভাগ্যবান বোধ করছি। ২ দলই অতীতে দারুণ ক্রিকেট খেলেছে একসঙ্গে। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজও এই ম্যাচে ভাল পারফর্ম করবে।''

অ্যান্টিগার পিচ কেমন দেখলেন? ভারত অধিনায়ক বলেন, ''ডমিনিকায় অনুশীলনের সময় পিচ দেখেছিলাম। সেখানকার পিচ সম্পর্কে একটা ধারণা হয়েছিল। সেই হিসেবে দল নির্বাচন করা হয়েছিল। কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তাই পিচের পরিস্থিতি কেমন থাকবে, এখনও বলা মুশকিল।'' দলে কি কোনও বদল হতে পারে? রোহিত কারও নাম না নিলেও আভাস পাওয়া গিয়েছে যে জয়দেব উনাদকাটকে হয়ত দ্বিতীয় টেস্টে বসানাে হতে পারে রিজার্ভ বেঞ্চে। 

 

সেরা শিরোনাম

Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget