এক্সপ্লোর

Ronaldinho meets Mamata: পুজোর কলকাতায় মমতা-রোনাল্ডিনহো সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার

Ronaldinho: মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় মিনিট ১৫ ছিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো।

ব্রতদীপ ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: পুজোর (Durga Puja 2023) মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। আজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান মহাতারকা (Brazilian Footballer)।

সোমবার সকালে প্রথমেই রাজারহাটে মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আর টেন ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করেন রোনালডিনহো। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি একাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন (R-10) ফুটবল অ্যাকাডেমি। অন্যান্য একাডেমি গুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত।  ব্রাজিলিয়ান তারকাকে দেখতে রাজারহাটের আবাসনে উপচে পড়ে অনুরাগীদের ভিড়।

এরপর তাঁর যাওয়ার কথা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। লেকটাউনে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেই তিনি চলে যান শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে সম্বর্ধনা দেওয়া হয় রোনালডিনহোকে। সেখানে গিয়ে মণ্ডপে মাতৃদর্শন করেন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে অন্য মেজাজে দেখা গেল তারকা ফুটবলারকে। ফুটবল পায়ে জাদুও দেখালেন ড্রিবলের রাজা। গোলকিপারের ভূমিকায় দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে।

এরপরই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রোনাল্ডিনহো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা। হাতে তুলে দেন একটি ফুটবলও। মুখ্যমন্ত্রীর বাড়িতে কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমসহ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের কর্তারাও। ক্লাব জার্সিতে রোনালডিনহোর সই সংগ্রহ করেন তিনি প্রধানের কর্তারা। 

কলকাতায় আসা পাকা হতেই রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই তিনি মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ১৫ মিনিটের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিকটা সময় কথাও বলেন তিনি। খবর অনুযায়ী তাঁর থেকে বাংলায় ফুটবলের উন্নতির বিষয়ে পরামর্শ চান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাজিলের একটি জার্সিও উপহার হিসেবে দেন রোনাল্ডিনহো। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget