এক্সপ্লোর

IND vs SA: ওয়ান ডে সিরিজের আগে শ্রেয়স, চাহারদের কী বার্তা দিচ্ছেন ধবন?

IND vs SA ODI: ম্যাচের আগে দলের প্লেয়ারদের নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বললেন গব্বর। বিশেষ বার্তাও দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে থাকা শ্রেয়স আইয়ার, দীপক চাহারদের। 

লখনউ: সীমিত ওভারের ফর্ম্যাটেই শুধু খেলেন। তাও আবার ওয়ান ক্রিকেটে। কিন্তু তাতেও নিজের লক্ষ্যে স্থির শিখর ধবন। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। ৩৬ বছরের অভিজ্ঞ ভারতীয় ওপেনার তার আগে সুযোগ পেয়েছেন আরও একবার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। আজ থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। ম্যাচের আগে দলের প্লেয়ারদের নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বললেন গব্বর। বিশেষ বার্তাও দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে থাকা শ্রেয়স আইয়ার, দীপক চাহারদের। 

কী বললেন ধবন?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে শ্রেয়স আইয়ার, দীপক চাহার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ। তাঁদের উদ্দেশে ধবন বলেন, ''আমি সব সময়েই তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে থাকি। ফের নতুন দায়িত্ব পেয়েছি। আমি যে কোনও চ্যালেঞ্জকেই সুযোগ মনে করি এবং তা উপভোগ করি। এই ওয়ান ডে সিরিজ বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই থাকা প্লেয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁরা ভাল পারফর্ম করে নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবেন।'' ধবন আরও বলেন, ''যত বেশি সংখ্যক ম্য়াচ এই ক্রিকেটাররা খেলবেন ততই ভালো। এই সিরিজে ভালো খেললে তা তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হবে। যে কেউ দলে সুযোগ পেতে পারেন। ফলে এই সিরিজ তাঁদের বিশ্বকাপের প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ।''

তরুণ ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী ধবন বলেন, ''তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকালেই তাঁদের আত্মবিশ্বাস বোঝা যায়। খেলার সঙ্গে সঙ্গে তাঁদের অভিজ্ঞতাও বাড়বে। ভুল থেকে শিক্ষাও নিতে পারবেন। আমরা ভালো দল নিয়েই এই সিরিজ খেলতে নামছি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েতেও ভালো খেলেছি আমরা। দলে বেশিরভাগ ক্রিকেটারই ওই সিরিজগুলিতে খেলেছেন। নতুন দু-একজন রয়েছেন। নতুন ক্রিকেটাররা এক অনন্য বাতাবরণ তৈরি করেছে। দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও ভালোই রয়েছে। তরুণ ক্রিকেটাররা বিগত কয়েকটি সিরিজে ভালো ক্রিকেটই উপহার দিয়েছেন।''

এদিকে, লখনউয়ে বৃষ্টির জন্য টস শুরু হতেও দেরি। নির্ধারিত সময় টস করা গেল না। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টি-টােয়েন্টি সিরিজে দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ  খেলতে নামছে টিম ইন্ডিয়া। রজত পাতিদার, মুকেশ কুমারের মত নতুন মুখ সিরিজে মাঠে নামতে চলেছে। তবে তাঁরা কি সুযোগ পাবেন প্রথম একাদশে? উত্তর একটু পরেই জানা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget