এক্সপ্লোর

Sachin Tendulkar: পতাকা নাড়িয়ে মুম্বই হাফ ম্যারাথনের সূচনা করলেন সচিন তেন্ডুলকর

Mumbai Half Marathon: সচিন তাঁর বর্ণময় কেরিয়ারে ৬৬৪ ম্যাচ খেলে ৩৪, ৩৫৭ রান করেছেন। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১০০ সেঞ্চুরির মালিক।

মুম্বই: রবিবার মুম্বই হাফ ম্যারাথনের (Half Marathon) উদ্বোনে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টারই পতাকা নাড়িয়ে এই ম্য়ারাথনের শুভ সূচনা করেন। প্রতি বছরই এই ইভেন্ট আয়োজিত হয়। এদিন সচিনের উপস্থিতি এই ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। প্রচুর মানুষ এই ম্যারাথনে অংশ নিতে এসেছিলেন সকাল সকাল। সচিন বলেন, ''আমরা শরীরের কথা বলি। স্বাস্থ্য সুরক্ষার কথা বলি। এর থেকে ভাল উদ্য়োগ হতেই পারে না। এভাবেই একটা স্বাস্থ্য় সচেতন দেশ গড়ে উঠবে।'' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

বিশ্বকাপের ম্য়াসকট প্রকাশ আইসিসির

আর দুই মাসও বাকি নেই, তারপরেই ভারতের মাটিতে শুরু হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। সেই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের আগে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে সকলেই। এরই মাঝে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে টুর্নামেন্টের ম্যাসকটকে (ICC World Cup 2023 Mascot) প্রকাশ্যে আনা হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দুই ভারতীয় অধিনায়ক শেফালি ভার্মা ও যশ ধুলের উপস্থিতিতেই এই ম্যাসকটিকে প্রকাশ্যে আনা হয়।

আইসিসির তরফে এই বলা হয় এই ম্যাসকটগুলি গোটা বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিনিধি। প্রতিনিধি ক্রিস টেটলে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'এই চারিত্রিক বৈশিষ্ট্যই সংস্কৃতি এবং সীমানার বাধা পেরিয়ে সর্বজনের কাছে আবেদনময় করে তোলে ক্রিকেটকে। ঐক্য এবং আবেগের আলোকসঙ্কেত হিসেবে বিরাজ করে এই ম্যাসকট। ম্যাসকটে উভয় লিঙ্গেরই উপস্থিতি এই বিশ্বে সাম্যের গান গায়। আইসিসি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আগ্রহী এবং সেই লক্ষ্যে এইগুলি ছোটদের জন্য বেশ আনন্দদায়ক হবে, যা আইসিসির টুর্নামেন্টগুলি বাদেও খেলার প্রতি ভালবাসা তুলে ধরবে।'

তবে আইসিসির তরফে এই ম্যাসকটগুলির কোনওরকম নামকরণ করা হয়নি। সেই দায়িত্ব দেওয়া হয়েছে সমর্থকদের। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাসকটদের নাম নির্ধারণ করার সুযোগ পাবেন। ম্যাসকটগুলি বিশ্বকাপের আগে পর্যন্ত সমর্থকদের সঙ্গে ডিজিটাল, ব্রডকাস্ট এবং সামনাসামনি, না না মাধ্যমেই সাক্ষাৎ করবেন।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget