এক্সপ্লোর

IND vs ENG: ইংল্য়ান্ডে রোহিতের ব্য়াটিংয়ে মুগ্ধ সচিন, দিলেন বড় বিবৃতি

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে চার ইনিংসে স্কোর যথাক্রমে ৩৬, ১২*, 83, ২১। সচিন মনে করেন এখন অনেক উন্নতি করেছেন রোহিত তাঁর ব্যাটিংয়ে।

মুম্বই: ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর। তিনি মনে করেন টেস্টে রোহিত এখন আলাদাই ছন্দে পারফর্ম করছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে চার ইনিংসে স্কোর যথাক্রমে ৩৬, ১২*, 83, ২১। সচিন মনে করেন এখন অনেক উন্নতি করেছেন রোহিত তাঁর ব্যাটিংয়ে। এমনকী চলতি সফরে অন্য রোহিতকে দেখা যাচ্ছে বলেও মনে করেন সচিন।

এক সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার বলেন, 'রোহিত যেই ফর্মে ব্যাট করছে, তাতে আমার মনে হয় রোহিত নিজের ব্যাটিংয়ে অনেক বদল এনেছে। ব্যাটিংয়ের ধরন বদলেছে ও। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী ওর রান তোলার  ক্ষমতাও অনেক উন্নত হয়েছে আগের তুলনায়।'

ইংল্য়ান্ডের মাটিতে প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমেছেন রোহিত। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। নিজেই রোহিত বলেছিলেন যে ৮৩ রানের ইনিংসটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতেও ওপেনার হিসেবে ভাল পারফর্ম করেছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নড়বড়ে মনে হয়নি ওপেনিংয়ে মুম্বইয়ের এই তারকা ক্রিকেটারকে। যদিও বিদেশের মাটিতে এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস খেলতে পারেননি রোহিত। লর্ডসে প্রথম ইনিংসে শতরানের দিকে এগোচ্ছিলেন ভালই। কিন্তু অ্যান্ডারসনের বলে আউট হয়ে ফিরতে হয় সেঞ্চুরির থেকে ১৭ রান দূরেই। সচিন আরও বলেন, 'একজন নেতার মত খেলেছেন রোহিত। রাহুল ওকে সবসময় সমর্থন করে গিয়েছে। পুল শট দারুণ খেলেছে রোহিত।' 

এদিকে প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে তাঁদের ঘরের মাটিতে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বিরাট বাহিনী। লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিয়েছে বিরাট কোহলিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছে ভারত। আগামী ২৫ অগাস্ট থেকে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget