এক্সপ্লোর

‘ব্যর্থ হলে আর কখনও বলব না’, কীভাবে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন, জানালেন সচিন

ওই ম্যাচে সচিন ৪৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ১৫ বাউন্ডারি ও দুটো ছয়।

মুম্বই: মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর।  নিউজিল্যান্ড সফরে নভজ্যোত সিংহ সিধু চোট পাওয়ায় ওপেনার হিসেবে প্রথমবার একদিনের ম্যাচে বাইশ গজে নামার সুযোগ পেয়েছিলেন তিনি।  অকল্যান্ডের ওই ম্যাচে তাঁকে ওপেন করার একটি সুযোগ দিতে ভারতীয় ক্রিকেট দলের তত্কালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ও ম্যানেজার অজিত ওয়াড়েকরের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। ব্যক্তিগত অ্যাপে কথা বলতে গিয়ে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো ওই দিনটি সম্পর্কে বিশদে জানিয়েছেন। তিনি বলেছেন, সকালে যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম, তখনও জানতাম না যে আমি ব্যাটিংয়ে ওপেন করতে যাচ্ছি। মাঠে পৌঁছই। ড্রেসিংরুমে ছিলেন ওয়াড়েকর স্যর আর আজহার। ওরা বলল, সিধু ফিট নয়। ওর ঘাড়ে ব্যথা। তাই আমাদের মধ্যে কে ওপেন করবে। আমি বললাম, আমাকে একটা সুযোগ দাও। মাঠে নেমে বোলারদের আক্রমণ করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সচিন বলেছেন, প্রথম প্রতিক্রিয়া ছিল, কেন আমি ওপেন করতে চাইছি? কিন্তু আমি তা করতে পারব বলে আত্মবিশ্বাসী ছিলাম। আর এমন নয় যে, শুরুতেই স্লগ করে আউট হয়ে ফিরে যাব। আমি তারপরও ইনিংস এগিয়ে নিয়ে যাব এবং আমার স্বাভাবিক খেলা খেলব। আক্রমণাত্মক ব্যাটিংই আমার স্বাভাবিক খেলা। তখন পর্যন্ত ১৯৯২-এর বিশ্বকাপে মার্ক গ্রেটব্যাচই এমনটা করেছিল। তখন অবধি প্রচলিত ধারণা ছিল, প্রথম ১৫ টা ওভার ধীরেসুস্থে খেলতে হবে। এরপর বলের পালিশ উঠে গেলে রানের গতি বাড়ানোর দিকে নজর দিতে হবে এবং শেষ ৭-৮ ওভারে যতটা বেশি সম্ভব রান তুলতে হবে। সেজন্যই গ্রেটব্যাচ এমনটা করেছিল। তাই আমার মন হয়েছিল, শুরুতে নেমে যদি প্রথম ১৫ ওভারেই রানের গতি বাড়ানো যায়, তাহলে প্রতিপক্ষের বোলাররা চাপে পড়ে যাবে। আমি বললাম যে, যদি ব্যর্থ হই, তাহলে আর কখনও বলব না। কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আর সেটাই কাজে লেগে যায়। ওই  ম্যাচে সচিন ৪৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ১৫ বাউন্ডারি ও দুটো ছয়। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ওপেনার হিসেবে সচিনের বহু স্মরণীয় ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। একদিনের ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি ও ৯৬ হাফসেঞ্চুরি সহ মোচ ১৮,৪২৬ রান করেছেন মাস্টার-ব্লাস্টার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget