এক্সপ্লোর

Saina Nehwal: মনবদল! বিবাহ বিচ্ছেদ ঘোষণার মাস ঘোরার আগেই ফের কাছাকাছি সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ

Saina Nehwal-Parupalli Kashyap: গত মাসের ১৩ তারিখই সোশ্যাল মিডিয়া মারফৎ সাইনা নেহওয়াল পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই স্বামী পারুপল্লি কাশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন অলিম্পিক্স পদকজয়ী মহাতারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল (Saina Nehwal)। তবে একমাস কাটতে না কাটতেই বড় বদল। সম্পর্কের সমীকরণ ফের একবার ইতিবাচক দিকে মোড় নিচ্ছে, অন্তত ইঙ্গিতটা তেমনই।

সম্প্রতি সাইনা নেহওয়াল তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপের সঙ্গে একটি ছবি আপলোড করেন। মনোরম পরিবেশে পাহাড় ও সমুদ্রের ব্যাকড্রপে দুইজনকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে সাইনা স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা আবারও নিজেদের বৈবাহিক সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অনেক সময় দূরত্বই কারুর উপস্থিতি কতটা জরুরি, তা বুঝিয়ে দেয়। এই যে আমরা, আবারও (সম্পর্ক ঠিক করার) চেষ্টা করছি।'

২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের।  উভয়েই হায়দরাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। ব্যাডমিন্টন কোর্ট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা তাঁদের একে অপরের প্রতি ভালোলাগার রাস্তা তৈরি করে দেয়। বিয়ের আগে এক দশকের বেশি সময় ধরে তাঁরা প্রেম করেছিলেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। একজন সহকর্মী খেলোয়াড় থেকে সাইনার কোচে কাশ্যপের রূপান্তর তাঁদের একে অপরের প্রতি গভীর আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতীক, যা তাঁদের পার্টনারশিপকে ক্রীড়া জগতে এক অনন্য করে তোলে।

তবে সকলকে চমকে দিয়ে ১৩ জুলাই সাইনা নিজের সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, 'জীবন কখনো কখনো আমাদের ভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনা ও বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর, কাশ্যপ পারুপল্লি ও আমি আমাদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের নিজেদের জন্য শান্তি, উন্নতি ও সুস্থতা বেছে নিচ্ছি। স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ এবং আগামীর জন্য শুভকামনা জানাই। এই সময়ে আমাদের ব্যক্তিগত দিকটা বোঝার ও সম্মানের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।'

গোটা অধ্যায় নিয়ে অবশ্য কাশ্যপের তরফে তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এক দশকের সম্পর্ক ও সাত বছরের বিয়ের পর হঠাৎই এই বিচ্ছেদে যেখানে অনুরাগীরা বেশ হতচকিত এবং হতাশ হয়েছিলেন, সেখানে পুনরায় সাইনার নতুন পোস্ট তাঁদের বেশ আনন্দিতই করেছে। সমর্থকরা দুইজনের একে অপরকে এই দ্বিতীয় সুযোগ দেওয়ার বিষয়টিকে বেশ স্বাগতই জানান।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget