এক্সপ্লোর

স্কুল ক্রিকেটে ফের ডাবল সেঞ্চুরি দ্রাবিড় –পুত্র সমিতের, নজর কাড়ছে ভাই অনভয়ও

টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৬৮১ রান করেই সমিতই সর্বোচ্চ স্কোরার। টুর্নামেন্টে দ্রাবিড় পুত্রের ব্যাটিং গড় চমকে ওঠার মতো। ২২৭!

বেঙ্গালুরু: দুমাসে তিনটি। ফের ডাবল সেঞ্চুরি রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের। বাবার মতোই ব্যাট হাতে যে দলের নির্ভরতার অপর নাম হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ১৪ বছর বয়স। কর্নাটকের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রানের বন্যা দ্রাবিড় পুত্রের ব্যাটে। সমিতের দাপুটে ব্যাটিংয়ের সুবাদেই অনূর্ধ্ব ১৪ বিটিআর শিল্ডের প্রথম পর্বে উত্তরণ ঘটল মাল্য অদিতি আইএসের। কর্নাটকের আরএসআই মাঠে অপরাজিত ২১১ রানের ইনিংস খেলেছে সমিত। দুমাসের মধ্যে কিংবদন্তি পুত্রের এটা তৃতীয় দ্বিশতরান। সমিতের ১৪৪ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও একটি ছক্কা। দ্বিতীয় উইকেটে সতীর্থ আকাশ শেট্টির (১১০ রান) সঙ্গে ২৬৬ রান যোগ করে সমিত। মূলত এই পার্টনারশিপে ভর করেই বিজিএস ন্যাশনাল পাবলিক স্কুলকে ১৩২ রানে হারায় মাল্য অদিতি আইএস। এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৬৮১ রান করেই সমিতই সর্বোচ্চ স্কোরার। টুর্নামেন্টে দ্রাবিড় পুত্রের ব্যাটিং গড় চমকে ওঠার মতো। ২২৭! স্ট্রাইক রেট ১৩৪-এর বেশি। রয়েছে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। সমিতের ছোট ভাই তথা রাহুলের কনিষ্ঠ পুত্র অনভয়-ও টুর্নামেন্টে নজর কেড়েছে। অনভয় উইকেটকিপার ব্যাটসম্যান। খেলে একই স্কুল দলের হয়ে। ব্যাট হাতে টুর্নামেন্টে ৩৫ গড় নিয়ে ২৩৮ রান করেছে সে।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget