এক্সপ্লোর

Sandesh Jhingan Update: মদ্রিচ-রাকিতিচদের দেশের ক্লাবে সই ভারতের তারকা ফুটবলারের

ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাবে যোগ দেওয়ার পর সিবেনিকের কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।

জাগ্রেব: কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে লুকা মদ্রিচ-ইভান রাকিতিচদের দেশের নামী ক্লাবে সইপর্ব সেরে ফেললেন ভারতের তারকা ফুটবলার

ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনিকে যোগ দিলেন ভারতের ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। সইপর্ব মিটে যাওয়ার পরই উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল। রোমাঞ্চিত ঝিঙ্গান নিজেও। স্বপ্ন সফল হওয়ার মতো মনে হচ্ছে, জানিয়েছেন ঝিঙ্গান। 

ফুটবল বিশ্বের অন্যতম কুলীন দেশ ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিচদের খেলা গোটা বিশ্বে সমাদৃত। সেই ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাবে যোগ দেওয়ার পর সিবেনিকের কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।বলেছেন, ‘আমি কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে আমি নিজেকে সর্বোচ্চ স্তরে ফেলে পরীক্ষা করতে চাই এবং আমার মতে এই পরিকল্পনা বাস্তবায়িত করার এটাই আমার কাছে সেরা সময়। আমি বরাবরই ইউরোপে খেলার স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন সত্যি হয়েছে। খেলার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব।’

বুধবার মাঠে বসেই তাঁর নতুন দলের জয় দেখেন ঝিঙ্গান। ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে পেয়ে খুশি তাঁর নতুন দলও। ঝিঙ্গান যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হবে বলেই আশা প্রকাশ করেছেন সিবেনিক সিইও ফ্রান্সিসকো কার্ডোনা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা বহুদিন ধরেই ওর ওপর নজর রাখছিলাম এবং ওর বিষয়ে আমরা আশাবাদী। নতুন পরিবেশে ওর নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও আমাদের বিশ্বাস দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার প্রতিভাকে কাজে লাগিয়ে ঝিঙ্গান দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।’

ভারতীয় ফুটবলে সাড়া জাগানো ডিফেন্ডার বেশ কিছুদিন চোট সমস্যায় জর্জরিত ছিলেন। গত বছরই চোট সারিয়ে এটিকে মোহনবাগানে যোগ দেন ঝিঙ্গান। গত মরসুমে ভারতীয় দলের সেরা ফুটবলার মনোনীত হয়েছিলেন ঝিঙ্গান। এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি ছিল। তবে তাঁর চুক্তির পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী সবুজ মেরুন শিবির তাঁকে ইউরোপে খেলার ছাড়পত্র দিয়েছে। যে কারণে এটিকে মোহনবাগান ক্লাবকেও ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget