এক্সপ্লোর

IPL 2021: কেউ এই কৃতিত্ব কেড়ে নিতে পারবে না, ট্রোলের জবাবে অর্জুনের পাশে সারা

Ajrun Tendulkar: আইপিএল-এ সুযোগ পাওয়ার পর থেকেই ট্রোলের শিকার অর্জুন।

মুম্বই: এবারের আইপিএল-এ খেলতে দেখা যাবে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে। নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএল-এর নিলামে শেষ ক্রিকেটার হিসেবে দল পান অর্জুন। এরপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন। অনেকেই দাবি করছেন, সচিনের ছেলে হিসেবেই আইপিএল-এ সুযোগ পেয়েছেন অর্জুন। স্বজনপোষণ নিয়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন দিদি সারা তেন্ডুলকর। ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লিখেছেন, ‘কেউ তোমার কাছ থেকে এই কৃতিত্ব কেড়ে নিতে পারবে না। এই কৃতিত্ব তোমারই।’


IPL 2021: কেউ এই কৃতিত্ব কেড়ে নিতে পারবে না, ট্রোলের জবাবে অর্জুনের পাশে সারা

এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় অর্জুনের। তার ফলেই তিনি আইপিএল-এর নিলামে সুযোগ পান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট পান তিনি। তবে প্রচুর রান খরচ করেন। সেই কারণে তিনি বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়েছেন। যদিও তাতে তাঁর আইপিএল-এ সুযোগ পাওয়া আটকায়নি।

 

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘আমরা দক্ষতার ভিত্তিতেই অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছি। ও সচিন তেন্ডুলকরের ছেলে, এই তকমা রয়েছে। তবে সৌভাগ্যবশত, ও একজন বোলার, ব্যাটসম্যান নয়। তাই আমার মনে হয়, ও অর্জুনের মতো বল করতে  পারলে গর্বিত হবে। অর্জুন অনেককিছু শিখতে পারবে। ও সবে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেছে। এবার ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবে। ওর বয়স কম, পরিণত হবে। ওকে সময় দিতে হবে। ওকে চাপে ফেলে দিলে হবে না। ওকে আমরা সাহায্য করব।’

মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খান বলেছেন, ‘আমি ওর সঙ্গে নেটে অনেকটা সময় কাটিয়েছি। ওকে বোলিংয়ের কিছু বিশেষ কৌশল শেখানোর চেষ্টা করেছি। ও পরিশ্রম করে, শিখতে চায়। সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ায় ওর উপর সবসময় অতিরিক্ত চাপ থাকবে। ওকে এটা নিয়েই চলা শিখতে হবে। দলের পরিবেশ ওকে সাহায্য করবে। এর ফলে ও ভাল ক্রিকেটার হয়ে উঠবে। কোনও তরুণ ক্রিকেটার যদি আইপিএল-এর নিলামে কোনও দলে সুযোগ পায় এবং সবাই তাকে নিয়ে আলোচনা করে, তাহলে সেই ক্রিকেটারকে নিজেকে প্রমাণ করতে হয় এবং দেখিয়ে দিতে  হয় যে সে ভাল ক্রিকেটার।’

এর আগে আইপিএল-এ খেলার সুযোগ না পেলেও, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন। গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল-এ নেট বোলার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। এবার মূল দলে সুযোগ পাওয়ার পর কোচ, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুন।

🚨 आला रे 🚨

Arjun Tendulkar 🇮🇳
💰: ₹ 20 Lakhs#OneFamily #MumbaiIndians #IPLAuction

— Mumbai Indians (@mipaltan) February 18, 2021

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget