এক্সপ্লোর

অভিষেকেই অর্ধশতরান, বিশেষ দিনে ফোনে সারপ্রাইজ পেলেন সরফরাজ

IND vs ENG: সরফরাজ ও মুশির দুজনেই জাতীয় দলের সদস্য। প্রথমজন সদ্য সিনিয়র দলে পা রেখেছেন। দ্বিতীয়জন যুব বিশ্বকাপের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

রাজকোট: দীর্ঘ অধ্যাবসায়ের ফল পেয়েছেন। জাতীয় দলে সুযোগ আর অভিষেক ইনিংসেই দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে হয়ত শতরানটাও চলে আসত। আর দিনের শেষে ফোনে ভাই মুশিরের থেকেও শুভেচ্ছা পেলেন সরফরাজ (Sarfaraz Khan)। 

সরফরাজ ও মুশির দুজনেই জাতীয় দলের সদস্য। প্রথমজন সদ্য সিনিয়র দলে পা রেখেছেন। দ্বিতীয়জন যুব বিশ্বকাপের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বৃহস্পতিবার ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন সরফরাজ। দিনের শেষে মুশিরের তরফ থেকে যে ফোন এসেছিল সরফরাজের কাছে, সেই কলের ভিডিও রেকর্ড করেছিল বিসিসিআই। ফোন কলে সরফরাজকে বলতে শোনা যায়, "ভাই, কেমন খেললাম। ভাল তো?" অপর প্রান্তে মুশির বলেন, "একদম ভাই। আমি তোমার ব্যাটিং ভীষণ উপভোগ করেছি"। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান সরফরাজ। তবে মাঝে একবার জো রুটের বলে টপ এজ লেগেছিল। যা উল্লেখ করে মুশির বলেন, " ভাই রুটের বলে যখন টপ এজ লাগল, তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম।" সরফরাজ নিজের ডেবিউ টুপি মুশিরকে দেখান ও বলেন, "ভাই একদিন তুমিও এই টুপি পাবে। দেশের হয়ে সিনিয়র দলে খেলবে"। সরফরাজ আরও বলেন, " আমি যখনই একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, তখনই ভাইয়ের ব্যাটিং দেখি। ওর আর আমার খেলার ধরণ একইরকম। আজ আমার সঙ্গে আমার পরিবারের কিছু মানুষ এখানে মাঠে আছেন, কিছু মানুষ মুম্বইয়ে।"

জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। অনেকেই ভারতীয় অভিজ্ঞ অলরাউন্ডারকেই দুষছেন। তবে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে সরফরাজ বলেন, "এটা খেলারই অংশ। ক্রিকেটে এমন অনেক মুহূর্ত হয়ে থাকে। কখনও রান আউট হন, কখনও রান পান। আমি দুপুরের খাবারের সময় জাডেজার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাকে খেলার সময় তাঁর সঙ্গে কথা বলতে বলেছিলেন। আমি খেলার সময় কথা বলতে পছন্দ করি। আমি তাঁকে বলেছিলাম, আমি যখন ব্যাট করতে যাই, তখন খেলার সময় আমার সঙ্গে কথা বলতে থাকুন। ব্যাটিংয়ের সময় তিনি কথা বলতেন এবং আমাকে অনেক সমর্থন করছেন।"

উল্লেখ্য, সরফরাজের রান আউট দেখে হতাশা ধরে রাখতে পারেননি রোহিত শর্মাও। নিজের টুপিটি ছুড়ে ফেলেন তিনি। এদিকে জাডেজা তাঁর টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন রাজকোটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget