এক্সপ্লোর

SatwikSairaj-Chirag: স্বপ্নের ২০২৪ অব্যাহত, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ

French Open 2024: দক্ষিণ কোরিয়ার ক্যাং মিনহিউক এবং সিও সিউঙজাইকে ২১-১৩, ২১-১৬ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় শাটলাররা।

প্যারিস: ভারতের ব্যাডমিন্টনের পোস্টারবয় তাঁরা। সেই সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) স্বপ্নের ২০২৪ অব্যাহত। নাগাড়ে তৃতীয় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতের এক নম্বর শাটলারজুটি। তাও আবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। শনিবার প্যারিসে ফরাসি ওপেনের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্যাং মিনহিউক এবং সিও সিউঙজাইকে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় তারকারা। ম্যাচের স্কোর ভারতীয়দের পক্ষে ২১-১৩, ২১-১৬। এটি ২০২৪ সালে সাত্ত্বিকদের তৃতীয় ফাইনাল তো বটেই, পাশাপাশি ভারতীয় জুটির তৃতীয় ফরাসি ওপেন ফাইনালও বটে।   

২০২২ সালের চ্যাম্পিয়ন সাত্ত্বিক, চিরাগের জুটির বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু শুরুতে কাঁটায় কাঁটায় টক্কর দেন। প্রথম গেমে এক সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৫-৫। কিন্তু তারপরেই ভারতীয় জুটি ম্যাচের রাশ নিজেদের অধীনে নিয়ে নেন ভারতীয় শাটলাররা। নাগাড়ে ছয় ছয়টি পয়েন্ট জিতে নেন ভারতীয় তারকা শাটলারদ্বয়। প্রথম গেম জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমেও ভারতীয় জুটিই। ৪০ মিনিটেই শেষ হয়ে যায় দুই গেমের ম্যাচ। 

ফাইনালে ভারতীয় শাটলাররা চিনা তাইপের লি-ঝি হুই, ইয়াং পোরে বিরুদ্ধে কোর্টে নামবেন আজই। তবে সাত্ত্বিকদের সাফল্যের দিনে টুর্নামেন্টের সিঙ্গেলসে হতাশই হতে হল ভারতীয় সমর্থকদের। তরুণ শাটলার লক্ষ্য় সেনের (Lakshaya Sen) সামনেও ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছনোর হাতছানি ছিল বটে। তবে তিনি সেমিফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। তাইল্যান্ডের কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল লক্ষ্যকে।

বিশ্বের ১৯ নম্বর লক্ষ্য ম্যাচের প্রথম গেমে দাপট দেখান। লক্ষ্য শুরুতে ৬-৩ এগিয়ে গেলেও তাইল্যান্ডের আট নম্বর ব়্যাঙ্ক কুনলাভূত লড়াই করে স্কোর ১৫-১৫ সমতায় নিয়ে আসেন। এরপরেও চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ৪৮ শটের ব়্যালি জিতে স্কোর ১৯-১৯ করেন লক্ষ্য। শেষমেশ ২১-১৯ প্রথম গেম জিতে নেন ভারতীয় শাটলার। তবে প্রথম গেমের টানটান লড়াইয়ের পর দ্বিতীয় গেমে লক্ষ্যের খেলা পড়ে যায়। সেখান থেকে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন কুনলাভূত। তাই শাটলার সেই রাশ হাতছাড়া হতে দেননি। ১৩-২১ ও ১১-২১ স্কোরলাইনে পরের দুই গেমে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হল লক্ষ্যকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অল্পের জন্য শতরান হাতছাড়া হরমনপ্রীতের, অধিনায়কের দৌরাত্ম্যে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget