এক্সপ্লোর

সুযোগ পেলেই পরামর্শ নিই, ধোনি-যুবি-নেহরাদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

বেঙ্গালুরু: গতকাল চিন্নাস্বামীতে ইংল্যান্ডকে তৃতীয় ম্যাচে ৭৫ রানে হারিয়ে টি-২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত। এর আগে স্টেস্ট সিরিজ ও একদিনের সিরিজেও ইংল্যান্ডকে বিধ্বস্ত করছে টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বে তিন ফর্ম্যাটেই এই প্রথম সিরিজ জিতল ভারত। প্রথম ম্যাচে হেরে গিয়েও টি-২০ সিরিজ জিতল ভারত। স্বাভাবিকভাবই উচ্ছ্বসিত কোহলি। তিনি বলেছেন, এটা একটা স্মরণীয় মুহূর্ত। আগামী দিনে দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য এই সিরিজ থেকে অনেক রসদ পেল। গতকাল ম্যাচ জয়ের পর কোহলি বলেছেন, এটা আমাদের কাছে স্মরণীয় সিরিজ জয়। গত মাস দুয়েক সময় দারুন গিয়েছে। পুরো সিরিজটাই অসাধারণ হল। এই সিরিজ জয়ের জন্য পূর্বসুরী মহেন্দ্র সিংহ ধোনিকেও কৃতিত্ব দিতে ভোলেননি কোহলি। সেই সঙ্গে যুবরাজ সিংহ ও আশিষ নেহরার মতো সিনিয়রদের ভূমিকার কথাও উল্লেখ করেছেন কোহলি। তিনি বলেছেন, উইকেটের পিছনে এম এস ধোনি থাকা মানে একটা আলাদা ব্যাপার। সেই সঙ্গে আশু ভাই (নেহরা) এবং যুবি পা( যুররাজ)-র মতো অভিজ্ঞদের দলে থাকাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি সীমিত ওভারের ক্রিকেটে সবে অধিনায়কত্ব শুরু করেছি। ওঁরা তো আমার অনেক আগে থেকে খেলছেন। আমি সুযোগ হলেই তাঁদের পরামর্শ নিই। তাঁরা আসলে দুর্দান্ত বুদ্ধিমান। তাই এই সিরিজ জয়ের পিছনে তাঁদের প্রচুর অবদান রয়েছে। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে ধোনি আচমকাই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। ধোনি গতকালের ম্যাচে ৫৬ রানের ইনিংস খেলেছেন। টি-২০ তে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ম্যাচেরপর মাহির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক। তিনি বলেছেন, আমি ব্যাটিং অর্ডারের শুরুর দিকে ধোনিকে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু ধোনিই বললেন যে, তিনি পরে নামলে দলের ভারসাম্য বেশি থাকবে। আর বড় ম্যাচ, এমনকি একদিনের সিরিজেও সিরিজ নির্ধারক ম্যাচে অসাধারণ ইনিংস খেলে দলের জয় এনে দিয়েছিলেন। এদিনও তাই-ই করলেন। গতকালের ম্যাচে ছয় উইকেট নেন যুজবেন্দ্র চাহল। একটি উইকেট পেলেও ইংল্যান্ডের ওপর প্রবল চাপ তৈরি করেন অমিত মিশ্র। এই দুই স্পিনারের দরাজ প্রশংসা ঝরে পড়েছে কোহলির গলায়। তিনি বলেছেন, শুরুটা মিশি (অমিত) করেছিল, আর তারপর দুই ওভারে পাঁচটা উইকেট তুলে নিল চাহল। কোহলি বলেছেন, মিশ্রর দুটি ওভার আর জর্ডনের ওভারে যুবির ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যুবির ওই ব্যাটিংয়ের পর দলের ২০০-র বেশি রান তোলাটা নিশ্চিত করে দেয়।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে লড়ছেন নিকোলস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে লড়ছেন নিকোলস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget