এক্সপ্লোর

SRK-Sourav: সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ! কানে কানে কথা সারলেন কিং খান-মহারাজ?

Shah Rukh Khan- Sourav Ganguly Video: মাঠের মাঝে দেখা হতেই কোলাকুলি সারলেন বলিউডের বাদশা ও বাংলার 'দাদা'

নয়া দিল্লি: ফের একই ফ্রেমে ধরা পড়লেন শাহরুখ-সৌরভ। একেবারে খোশমেজাজে। মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের শুরুর আগে কোলাকুলিতে বলিউডের বাদশা ও বাংলার 'দাদা'। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দু’জনের দেখাই শুধু হল না, উষ্ণ আলিঙ্গন ধরা পড়ল ফ্রেমেও।  

ক্রিকেট মাঠে সৌরভকে সামনে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন অভিনেতা। যদিও এক ফ্রেমে দুই তারকার ধরা দেওয়া এই নতুন নয়। এর আগে কলকাতা ফিল্ম ফেস্টিভেলেও মুখোমুখি হয়েছিলেন দুজনে। সৌজন্য-সাক্ষাতের ছবিও ধরা পড়েছিল। এই ভিডিও শেয়ার করেছেন সৌরভও। মহারাজ লিখেছেন, বহুদিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে ভাল লাগছে। এরপর ডব্লিউপিএলের (ওমেনস প্রিমিয়ার লীগ) সব দলকে এই মরসুমের জন্য শুভেচ্ছাও জানান মহারাজ।  

দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে দুই তারকার সাক্ষাতের। ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়। 

 

আরও পড়ুন, ৩৫৩ রানে অল আউট ইংল্যান্ড, বড় রান তাড়া করার লক্ষ্যমাত্রা নিয়ে নামবে ভারত

একসময় আইপিএলে শাহরুখের দল কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব‌্যর্থতায় সৌরভকে সরিয়ে দেওয়া হয় অধিনায়ক পদ থেকে। এরপর থেকেই দু’জনের সম্পর্ক কিছুটা 'দূরত্ব' বাড়তে দেখা গিয়েছিল। তবে এর মাঝে গড়িয়েছে জল। কলকাতা ফিল্ম ফেস্টিভেলে সৌরভের বক্তব্যে শাহরুখের প্রশংসা কিংবা শাহরুখের ভাষণে সৌরভের সুর থেকে এদিনের ভাইরাল ভিডিও। মন কেড়েছে অনুরাগীদেরও।  

ডব্লুপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের জার্সি গায়ে চড়িয়েই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে খবর, মহিলা আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়, শাহরুখকে সামনে থেকে দেখে কাছে এগিয়ে যান সৌরভ। অভিনেতার সঙ্গে এসআরকে-র সিগনেচার পোজ করলেন সাবেক এ ক্রিকেটার।                                                                                                          

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget