এক্সপ্লোর

ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন সামি, এলেন নভদীপ সাইনি

নয়াদিল্লি: এমনিতেই পারিবারিক সমস্যায় জেরবার ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। এবার ইয়ো ইয়ো ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে দিল্লির ফাস্ট বোলার নভদীপ সাইনিকে। ঘরোয়া ক্রিকেটে সাইনি এই মুহুর্তে লাল বলে দ্রুততম বোলারদের একজন। গত দুই মরশুমে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। অনেকেই জাতীয় দলের ভবিষ্যত হিসেবে মনে করছেন তাঁকে। চারদিনের ম্যাচে ভারতীয় এ দলে রয়েছেন সাইনি। আগামী মাসেই তাঁর ইংল্যান্ডে যাওযার কথা। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ জুনের টেস্ট দলে ঢুকে পড়লেন তিনি। ২৫ বছরের এই পেসার ৩১ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুর এনসিএ-তে ফিটনেস টেস্টে সফল হতে পারেননি সামি। সেজন্য তাঁর পরিবর্ত হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দলে ডাকা হয়েছে সাইনিকে। উল্লেখ্য, ভারতীয় দলে এখন ফিটনেসের একটা মাপকাঠি তৈরি হয়েছে। সেই মাপকাঠি অনুযায়ী ইয়ো ইয়ো টেস্টে সফল না হলে দলে জায়গা পাওয়া যায় না। ইয়ো ইয়ো টেস্টে প্লেয়ারদের ধকল নেওয়া ক্ষমতা ও ফিটনেসের পরীক্ষা নেওয়া হয়। ভারতের সিনিয়র ও এ দলে এই টেস্টে পাস করতে হলে ন্যুনতম ১৬.১ স্কোর করতে হয়। বোর্ডের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ইয়ো ইয়ো টেস্টে এখন ভারতীয় দলের সেরা দুই পারফর্মার হলেন করুণ নায়ার ও হার্দিক পান্ড্য। তাঁরা ১৮-র বেশি স্কোর করেছেন। চোট আঘাতের সমস্যা বরাবরই ভুগিয়েছে সামিকে। কিছুদিন আগে সামির স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছেন। ৩০ টেস্টে ১১০ উইকেটের মালিক সামিকে প্রথমে বোর্ডের চুক্তি তালিকায় রাখা হয়নি। পরে বোর্ডের তদন্তে ক্লিনচিট পাওয়ায় তাঁকে ওই তালিকার অন্তর্ভূক্ত করা হয়। এবারের আইপিএল শুরুর আগে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রেহাই পান সামি।

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget