এক্সপ্লোর

‘মাহি ভাই এসে পরামর্শ দিল, ইয়র্কার কর’, তাতেই মিলল সাফল্য, হ্যাটট্রিকের পর বললেন শামি

শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ জেতে ভারত। আর সেই জয়ে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন শামি।

সাউদাম্পটন: মহেন্দ্র সিংহ ধোনির কথা মেনেই তিনি ইয়র্কার বল করে হ্যাটট্রিকের সাফল্য পেয়েছেন বলে স্বীকার করলেন মহম্মদ শামি। শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ জেতে ভারত। আর সেই জয়ে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন শামি। বিশ্বকাপে শামি হলেন দ্বিতীয় ভারতীয় বোলার যিনি হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১০টি হ্যাটট্রিক হয়েছে। ম্যাচের পর শামি বলেন, ইয়র্কারের পরিকল্পনা ছিলই। তার ওপর মাহি ভাইও একই পরামর্শ দেয়। ধোনি আমাকে বলে, এখন কিচ্ছু পরিবর্তন করো না। স্রেফ ইয়র্কার দাও। হ্যাটট্রিকের ভাল সম্ভাবনা রয়েছে। এটা একটা বড় সুযোগ। হারিও না। এরপর, আর কোনও কিছু চিন্তা না করে, ধোনির পরামর্শ মতো ইয়র্কার করি। প্রসঙ্গত, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের অন্যতম সেরা বোলার ভূবনেশ্বর কুমার প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়ায় জায়গা পান শামি। বাংলার এই পেসার নিজে স্বীকারও করেন, তিনি ভাগ্যবান যে খেলার সুযোগ পেয়েছন। বললেন, ভাগ্যের জন্য আমি খেলার সুযোগ পেয়েছি। তবে, আমি সবসময় তৈরি ছিলাম। বিশ্বাস ছিল, সুযোগ পেলে তা কাজে লাগাব। তবে, হ্যাটট্রিকের কথা কখনই ভাবিনি। বিশ্বকাপে এটা বিরল ঘটনা। তবে, তা করতে পেরে আমি খুশি।

সেরা শিরোনাম

Ryan Rickelton: প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
IND vs NZ: চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget