এক্সপ্লোর

পুলিশের খাতায় নাম থাকায় আমেরিকার ভিসা পাচ্ছিলেন না শামি, বোর্ডের সাহায্যে সমস্যামুক্তি

বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরি মার্কিন দূতাবাসে চিঠি লেখেন। সেই চিঠিতে দেশের হয়ে শামির অবদান তুলে ধরেন জোহরি

কলকাতা: পুলিশের খাতায় নাম রয়েছে। তাই আমেরিকার ভিসা পাচ্ছিলেন না মহম্মদ শামি। শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাহায্যে উদ্বেগমুক্তি ঘটল জাতীয় দলের তারকা পেসারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে আমেরিকার মাটিতেও খেলবে ভারতীয় দল। যে কারণে ভিসার জন্য আবেদন করা হয়েছিল বোর্ডের তরফে। শামির ভিসা প্রত্যাখ্যাত হয়। স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা করেছিল। সেই কারণেই শামির ভিসার আবেদন নাকচ হয় বলে জানানো হয়েছিল। এরপরই আসরে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরি মার্কিন দূতাবাসে চিঠি লেখেন। সেই চিঠিতে দেশের হয়ে শামির অবদান তুলে ধরেন জোহরি। তিনি এ-ও জানান যে, পুলিশের খাতায় শামির নাম রয়েছে স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে। যেটা পুরোটাই পারিবারিক সমস্যা। তারপরই সমস্যা কাটে। ভারতীয় ক্রিকেটারদের পি ওয়ান ভিসা দেওয়া হয়েছে। যা বিদেশের পরিচিত কোনও দল বা খেলোয়াড়কে দেওয়া হয়ে থাকে। গোটা ঘটনার সঙ্গে অবগত বোর্ডের এক কর্তা বলেছেন, 'হ্যাঁ, শামির ভিসার আবেদন শুরুতে মার্কিন দূতাবাস খারিজ করে দিয়েছিল। কারণ পুলিশি অনুসন্ধানে ওর বিরুদ্ধে ক্লিনচিট ছিল না। তবে ব্যাপারটা মিটে গিয়েছে। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।' ওই কর্তা আরও বলেছেন, 'ভিসার আবেদন খারিজ হওয়ার পরই সিইও রাহুল জোহরি অনুরোধ জানিয়ে চিঠি লেখেন এবং শামি যে দেশের হয়ে কয়েকটি বিশ্বকাপ-সহ প্রচুর ক্রিকেট খেলেছেন সেটা তুলে ধরেন।' প্রসঙ্গত, শামির বিরুদ্ধে হাসিনের করা মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বিষয়টা আদালতের বিচারাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget