এক্সপ্লোর

Shane Warne Demise: কী হল বুঝতে পারেনি গ্যাটিং, শেন ওয়ার্নের ‘শতাব্দীর সেরা বল’ প্রসঙ্গে বলেন রিচি বেনো

Ball of the Century: শেন ওয়ার্নের ক্রিকেটজীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ১৯৯৩ সালের ৪ জুন ওল্ড ট্র্যাফোর্ডে মাইক গ্যাটিংকে আউট করা। এই বলটিকে ‘শতাব্দীর সেরা বল’ হিসেবে চিহ্নিত করা হয়।

অ্যাডিলেড: মাঠে ও মাঠের বাইরে বর্ণময় চরিত্র হিসেবে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে থেকে যাবেন শেন ওয়ার্ন (Shane Warne)। টেস্টে ৭০৮ উইকেট থেকে শুরু করে একের পর এক দুর্ধর্ষ বল, শেন ওয়ার্ন মানেই সবসময় কিছু না কিছু ঘটনা। বিতর্কেও তো কম জড়াননি। কিন্তু সেসব ছাপিয়ে গিয়েছে তাঁর মাঠের কীর্তি।

শেন ওয়ার্নের ক্রিকেটজীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ১৯৯৩ সালের ৪ জুন ওল্ড ট্র্যাফোর্ডে মাইক গ্যাটিংকে (Mike Gatting) আউট করা। এই বলটিকে ‘শতাব্দীর সেরা বল’ (Ball of the Century) হিসেবে চিহ্নিত করা হয়।

সেবারই প্রথম অ্যাশেজ (Ashes) খেলতে নামেন শেন ওয়ার্ন। ইংল্য়ান্ডের মাটিতে টেস্টে সেটাই ছিল তাঁর প্রথম বল। সেই বলেই ক্রিকেটদুনিয়াকে চমকে দেন তিনি। মাইক গ্যাটিং স্পিন বোলিং ভাল খেলতেন বলে খ্যাতি ছিল। কিন্তু তিনিও শেন ওয়ার্নের বলটি বুঝতে পারেননি। লেগ স্টাম্পের বাইরে পড়ে বলটি অফ স্টাম্প উড়িয়ে দেয়। গ্যাটিং তো বটেই, প্রথমে আম্পায়ার ডিকি বার্ডও (Dickie Bird) বুঝতে পারেননি ঠিক কী হল। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিচি বেনো (Richie Benaud)। তিনি বলেন, ‘কী হল, সে বিষয়ে গ্যাটিংয়ের কোনও ধারণা নেই। ও এখনও কিছু জানে না।’

মাইক গ্যাটিংকে করা শেন ওয়ার্নের এই বলটিই তাঁর জীবনের সেরা। অ্যাশেজ সবসময়ই উত্তেজক। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে অ্যাশেজে খেলা। সেই স্বপ্নপূরণের মুহূর্তে এরকম একটি বল শেন ওয়ার্নকে রাতারাতি বিখ্যাত করে দেয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম বল করেই তিনি কিংবদন্তি আখ্যা পেয়ে যান। পরবর্তীকালে তিনি আরও অনেক অসাধারণ বল করেছেন, ১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতেই সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হন। এই দু’টি ম্যাচেই তিনি চারটি করে উইকেট নেন। কিন্তু ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে ‘বল অফ দ্য সেঞ্চুরি’। এখনও তাই কোনও নবাগত লেগস্পিনার ভাল বোলিং করলেই তাঁর সঙ্গে শেন ওয়ার্নের তুলনা হয়।

সেরা শিরোনাম

Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget