এক্সপ্লোর

Shreyas Iyer: সফল হয়েছে অস্ত্রোপ্রচার, কবে মাঠে ফিরবেন শ্রেয়স আইয়ার?

IPL 2023: লন্ডনে অস্ত্রোপ্রচারের ফলে গোটা আইপিএলে শ্রেয়স আর খেলতে পারবেন না।

মুম্বই: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন। সেই চোট থেকে মুক্তি পেতে অবশেষে তিনি অস্ত্রোপ্রচার করলেন। খবর অনুযায়ী লন্ডনে মঙ্গলবার, ১৮ এপ্রিল শ্রেয়সের অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে। এই অস্ত্রোপ্রচারের পর রিহ্যাব করে মাঠে ফিরতে শ্রেয়স আইয়ারের বেশ খানিকটা সময় লাগবে। সেই কারণে তিনি গোটা আইপিএল থেকে তো ছিটকে গেলেনই, পাশাপাশি জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তিনি খেলতে পারবেন না বলে খবর।

শ্রেয়সের অস্ত্রোপ্রচার

এক সূত্র জানান, 'মঙ্গলবার লন্ডনে সফলভাবে শ্রেয়সের অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। এমনকী, ওঁ গতকাল খানিকটা হাঁটাহাটিও করেছেন।' শ্রেয়সের ফিট হয়ে মাঠে ফিরতে তিন মাস লাগবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে শ্রেয়স বিশ্বকাপের কথা মাথায় রেখেই অস্ত্রোপ্রচার করাতে চাইছিলেন না বলে শোনা যাচ্ছিল। তবে তিনি এখনও অস্ত্রোপ্রচার করিয়ে ফেলায়, খুব হেরফের না হলে ঘরের মাঠে বিশ্বকাপের আগে ২৮ বছর বয়সি তারকা ফিট হয়ে যাবেন বলেই অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই দীর্ঘদিন পিঠের চোটে ভোগা যশপ্রীত বুমরাও অস্ত্রোপ্রচার করিয়েছিলেন। তিনি ইতিমধ্যেই নিজের রিহ্যাবও শুরু করে দিয়েছেন বলে খবর। তাই বিশ্বকাপের পূর্বে টিম ইন্ডিয়া ফিট বুমরাকেও ফিরে পাবে বলে আশা করাই যায়।

নতুন ভূমিকায় পন্থ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠের বাইরে। বাইশ গজে ফেরার লড়াই চালাচ্ছেন। ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে মাঠেও দেখা যাচ্ছে।

এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।

পন্থ বলেছেন, 'এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।'

আরও পড়ুন: ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কনওয়ে, সানরাইজার্সকে হেলায় হারাল সিএসকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget