এক্সপ্লোর

Ramiz Raja on Gill: কোন ভারতীয় তারকাকে মিনি-রোহিত বললেন প্রাক্তন পাকিস্তান বোর্ডপ্রধান রামিজ রাজা?

Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করেন শুভমন গিল।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকিয়েছেন শুভমন। সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই ভারতীয় তরুণের প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রধান রামিজ রাজা (Ramiz Raja) যোগ দিলেন সেই তালিকায়।

মিনি-রোহিত

গিলের সঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মিল খুঁজে পাচ্ছেন রামিজ। গিলকে 'মিনি রোহিত' বলে দাবি করে রামিজ বলেন, 'শুভমন গিলকে দেখে মিনি রোহিত শর্মা মনে হয়। ওর কাছে সব শট খেলার জন্য বাড়তি সময় থাকে। দারুণ প্রতিভা। সময়ের সঙ্গে সঙ্গে ওর মধ্যে আগ্রাসী মনোভাবটাও চলে আসবে। তবে ওর খেলায় কোনও কিছুই বদলের প্রয়োজন নেই। রোহিত শর্মার মতো দুরন্ত এক ব্যাটার থাকায় ভারতীয় দলের ক্ষেত্রে ব্যাটিং করাটা খুবই সহজ। ও (রোহিত) কিন্তু দারুণ হুক আর পুল শট খেলে।'

নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আট উইকেটে হারিয়ে ভারতীয় দল ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বল হাতে মহম্মদ শামি তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১০৮ রানেই অল আউট করে দেয়। জবাবে ব্যাট নেমে রোহিত শর্মার ৫১ ও গিলের ৪০ রানে ভর করে সহজেই ম্যাচ জিত নেয় টিম ইন্ডিয়া। নতুন বছরে পরপর দু'টো ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কা ও কিউয়িদের বিরুদ্ধে জয় পেল ভারত। যা অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) অ্যান্ড কোংকে। তা মেনে নিচ্ছেন দলের তারকা পেসার মহম্মদ শামিও। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু এই সময়ে দাঁড়িয়ে। গতকাল ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন শামি। প্রথম স্পেলেই কিউয়ি ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন বাংলার এই পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে শামি বলছেন, 'আমার মনে হয় বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের আগে ম্যাচ খেলাটা খুব দরকার। অনুশীলনের থেকেও গুরুত্বপূর্ণ। টিম ম্য়ানেজমেন্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আমাকে সহ বেশ কয়েকজন সিনিয়রকে মাঝেমধ্যেই বিশ্রাম দিয়েছেন। তবে বিশ্বকাপের আগে আরও কিছুটা সময় রয়েছে। তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সময় পাব আমরা।'

আরও পড়ুন: সুখবর! নেটে বোলিং শুরু বুমরার, ভিডিও শেয়ার করলেন কেকেআর তারকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget