এক্সপ্লোর

WTC Final: আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ , গ্রিনকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভমনের

Subhman Gill Post: কোনওভাবেই মানে পারছিলেন না আইপিএলে এত ভাল পারফর্ম করে আসার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মত গুরুত্বপূর্ণ মঞ্চে এমন বিতর্কিত সিদ্ধান্তের শিকার হবেন।

লন্ডন: গতকাল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো তাঁকে আউটের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ার পরই হতাশা ঝড়ে পড়ছিল চোখেমুখে। প্রথম ইনিংসে নিজের ভুলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে কোনও ভুল করতে চাননি। স্বমহিমায় ব্য়াটিংও করছিলেন রোহিতের সঙ্গে। কিন্তু একটা বিতর্কিত ক্যাচ, একটা বিতর্কিত আউটের সিদ্ধান্ত তাঁকে প্যাভিলিয়নগামী করতে বাধ্য করে। কোনওভাবেই মানে পারছিলেন না আইপিএলে এত ভাল পারফর্ম করে আসার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মত গুরুত্বপূর্ণ মঞ্চে এমন বিতর্কিত সিদ্ধান্তের শিকার হবেন। নিজের হতাশা এবার ব্যক্ত করলেন শুভমন গিল (Subhman Gill)। নিজের সোশ্যাল মিডিয়ায় একপ্রকার আইসিসিকে (ICC) খোঁচা দিয়েই পোস্ট করলেন গিল। 

 

ভাল খেলছিলেন। কিন্তু একটা বিতর্কিত আউট হয়ে ফিরতে হল শুভমন গিল (Subhman Gill)। ১৮ রান করে বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের (Cammeron Green) হাতে ক্যাচ আউট হয়ে দ্বিতীয় ইনিংসে প্য়াভিলিয়নে ফেরেন তরুণ ভারতীয় ওপেনার। কিন্তু আদৌ কি তিনি আউট ছিলেন? সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ও রবি শাস্ত্রীও (Ravi Shastri)। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন জঘন্য আম্পায়ারিং ও সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন। কিন্তু ঠিক কী হয়েছিল?

৪৪৪ রান তাড়া করতে নেমে স্কট বোল্যান্ডের বলে গালিতে শুভমন গিলের ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। এখন সফ্ট সিগন্যালের নিয়ম না থাকায় ওভালে চূডা়ন্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর ওপর। কিন্তু সমস্যাটা হচ্ছে সফ্ট সিগন্যাল গত মে মাস থেকে উঠে গিয়েছে। ফলে অনফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না নিয়ে থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিয়েছিলেন। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনিং জুটি ভাঙে। ১৮ রান করে বোল্যান্ডের বলে চালিয়ে খেলতে যান গিল। সেই সময় গালিতে গ্রিন বল ধরার আগেই স্লো মোশনে ধরা পড়েছে বল ঘাস ছুঁয়েছিল। এই আউট নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। শুভমন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছেন এক অভিনব পোস্ট। সেখানে হাততালির ইমোজি পোস্ট করেছেন। সঙ্গে গ্রিনের সেই ক্যাচ ধরার মুহূর্তের ছবি। তাতে যে অজি অলরাউন্ডারকেই ব্যাঙ্গ করে এই পোস্ট তা বোঝার অপেক্ষা রাখে না।


WTC Final: আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ , গ্রিনকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভমনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget