এক্সপ্লোর

Mohun Bagan Lane: শিলিগুড়িতে 'একচিলতে' মোহনবাগান, সবুজ মেরুন ইতিহাসকে সম্মান জানিয়ে রাস্তার নামবদল

Mohun Bagan: শিলিগুড়ি প্রথম হলেও, আরও বেশ কয়েকটি জেলাতেও মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ির পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ির নাম।

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মুকুটে নতুন পালক। সবুজ মেরুন ক্লাবের নামে এক রাস্তার নামকরণ। এবার শিলিগুড়ি পুরসভার তরফে। মোহনবাগান ক্লাবের তরফে আজ, শনিবার, ৪ ফেব্রুয়ারিই এই বিষয়টির কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয় এয়ারভিউ মোড় থেকে মহানন্দা ব্রিজ হয়ে সূর্যসেন পার্ক পর্যন্ত, প্রায় ৫৫০ মিটার রাস্তার নামকরণ করা হয়েছে 'মোহনবাগান লেন' (Mohun Bagan Lane)। পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করেই এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবকে সম্মানিত করে রাস্তার নামকরণের খবর পাঠানো হয়েছে সবুজ মেরুন ক্লাব তাঁবুতেও। 

উচ্ছ্বসিত ক্লাব কর্মকর্তা

নিজেদের কথা রাখতে পারায় উচ্ছ্বসিত মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্তও। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এবিপি লাইভকে তিনি বলেন, 'বহু মহাপুরুষের নামে দেশে বিদেশে প্রচুর রাস্তা রয়েছে, কিন্তু মোহনবাগানের নামে কলকাতার বাইরে আর কোনও রাস্তা নেই। এই ছবিটা বদলানোর জন্য আমাদের কমিটি প্রথম থেকেই সচেষ্ট ছিল। বছর খানেক আগে দায়িত্বে আসার পরেই তাই আমরা (রাস্তার নামকরণের) গোটা প্রক্রিয়াটা শুরু করি। অবশেষে নাম বদলের প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ায় আমি খুবই খুশি। এর জন্য আমরা শিলিগুড়ি পৌরসভার মেয়র এবং ডেপুটি মেয়রের কাছে চিরকৃতজ্ঞ এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ধন্যবাদ না জানালেই নয়।'

 

দেবাশিস দত্ত আরও জানান যে শিলিগুড়ি প্রথম হলেও, এখানেও শেষ নয়, আরও বেশ কয়েকটি জেলাতেও মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ির পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ির নাম। এছাড়া ২১ ফেব্রুয়ারি, ভাষাদিবসে মোহনবাগান ক্লাবের তরফে দেশের তৃতীয় স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করা হচ্ছে। ২৪ মার্চ সবুজ মেরুন কিংবদন্তি চুনী গোস্বামীর নামাঙ্কিত গেটেরও উদ্বোধন করা হবে বলে জানান মোহনবাগান কর্মকর্তা।

তিনে উঠার হাতছানি

প্রসঙ্গত, বর্তমানে আইএসএল লিগ তালিকায় চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান ক্লাব। ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট রয়েছে সবুজ মেরুন ক্লাবের দখলে। কাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে সবুজ মেরুন। সেই ম্যাচ জিতলেই লিগ তালিকায় তিন নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে এটিকে মোহনবাগানের সামনে।

আরও পড়ুন: দলের পারফরম্যান্সে গর্বিত কনস্ট্যান্টাইন, আইএসএলে প্রথমবার কেরলকে হারাল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget