এক্সপ্লোর

কাল আইএসএল ফাইনালে ফের সচিনকে টেক্কা দিতে চান সৌরভ

কোচি: প্রথমবার সচিন তেন্ডুলকরকে টেক্কা দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনালে মহম্মদ রফিকের শেষমুহূর্তের গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো দে কলকাতা। তৃতীয় আইএসএল-এর ফাইনালেও মুখোমুখি এই দুই দল। এবারও সচিনকে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌরভ। পারবেন কি সচিন বদলা নিতে? ২৪ ঘণ্টার অপেক্ষা। আইএসএল ফাইনাল ঘিরে কোচিতে উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে। ৩০০ টাকার টিকিট ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে। টিকিটের কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাতেও কালোবাজারি বন্ধ হচ্ছে না। ফাইনাল দেখার জন্য কেরলের বিভিন্ন প্রান্ত থেকে কোচিতে আসছেন ফুটবলপ্রেমীরা। দর্শক সমর্থন সচিনের দলের বড় ভরসা। সেমি-ফাইনালে মুম্বই সিটি এফসি-কে হারিয়েছে কলকাতা। অন্যদিকে, দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে জয় পেয়েছেন মেহতাব হোসেন, রফিকরা। ফাইনালে দু বছর আগে হারের বদলা নেওয়াই মেহতাবের লক্ষ্য। অন্যদিকে, রফিক প্রথমবারের ফাইনালের মতোই আগামীকালও নায়ক হতে চাইছেন। কলকাতাও পিছিয়ে নেই। দলের অন্যতম মালিক সৌরভ বরাবরই লড়াকু। ফুটবলারদের মধ্যেও সেই লড়াকু মেজাজ দেখা যাচ্ছে। কলকাতার কোচ হোসে মলিনা কোচির গ্যালারিতে বিপক্ষের সমর্থকদের শব্দব্রহ্মকে ভয় পাচ্ছেন না। তাঁর অন্যতম ভরসা গোলকিপার দেবজিৎ মজুমদার। গোটা আইএসএল-এ যিনি অসাধারণ ফর্মে আছেন। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগেও একাধিক অবধারিত গোল বাঁচিয়ে দিয়েছেন এই বাঙালি গোলকিপার। অবিনাশ রুইদাস, প্রীতম কোটাল, কিংশুক দেবনাথ, প্রবীর দাসের মতো বাঙালিরাও তৈরি। কোচি থেকে ট্রফি নিয়েই কলকাতা ফিরতে মরিয়া মলিনা।

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget